ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসানতারায় প্রথম মন্ত্রিসভার বৈঠক


প্রকাশিত: ০৪:৩৭ ১২ আগস্ট ২০২৪
ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসানতারায় প্রথম মন্ত্রিসভার বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো ইউদাদো। সোমবারের সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার প্রায় সব সদস্য।
অতিরিক্ত জনসংখ্যার চাপ ও বায়ুদূষণের কারণে গত কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে দুষিত নগরীর তালিকায় উঠে গিয়েছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নাম। এই পরিস্থিতিতে জাকার্তার ওপর চাপ কমাতে বোর্নিও দ্বীপে নতুন রাজধানী স্থাপনের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট জোকো উইদাদো; মন্ত্রিসভাও এই সিদ্ধান্তে সমর্থন জানায়।

রাজধানী জাকার্তা থেকে প্রায় ২ হাজার কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত নুসানতারার নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের মাঝামাঝি থেকে। বোর্নিও দ্বীপের যে অঞ্চলে এই রাজধানী নির্মাণ প্রকল্প শুরু হয়েছিল, সেটি ছিল পুরোপুরি অরণ্য। প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৩ হাজার ৪০০ কোটি ডলার।
সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরুর আগে সংক্ষিপ্ত ভাষণ দেন জোকো উইদাদো। সেই ভাষণে তিনি বলেন, “আজ আমরা দেশের ইতিহাসের একটি নতুন অধ্যায় খোলার সাক্ষী হতে চলেছি। আমাদের নতুন রাজধানী নুসানতারা হলো এমন একটি ক্যানভাস, যেখানে আমরা আমাদের জাতির ভবিষ্যতের খসড়া প্রস্তুত করতে পারি। একদম শূন্য অবস্থা থেকে একটি নতুন রাজধানী গঠনের ইতিহাস সব দেশের নেই।”
ইন্দোনেশিয়ার সংবিধান অনুসারে কোনো ব্যক্তির সর্বোচ্চ দুই মেয়াদে দেশের প্রেসিডেন্ট পদে থাকতে পারেন। সাধারণ জনগণের কাছে ‘জোকেউই’ নামে পরিচিত উইদাদো টানা দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট ছিলেন। আগামী অক্টোবরে মেয়াদ শেষ করে অবসরে যাবেন তিনি।
ইতোমধ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হয়েছে। সেই নির্বাচনে জয়ী হয়েছেন প্রবাও সুবিয়ান্তো। উইদাদোর বিদায়ের পর অভিষেক ঘটবে সুবিয়ান্তোর। সোমবারের বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন।
বৈঠকের পর সাংবাদিকদের সুবিয়ান্তো বলেন, নুসানতারার অবকাঠামোগত কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তিনি সরকার গঠন করার পর এই কাজটিকে অগ্রাধিকার দেবেন।
“খুব স্বল্প সময়ের মধ্যে এটি শেষ করা সম্ভব নয়। এটি একটি দীর্ঘমেয়াদী কাজ এবং কঠিন কাজ,” সাংবাদিকদের বলেন তিনি।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- নড়াইলে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- সেভ দ্য চিলড্রেনে কোঅর্ডিনেটর পদে নিয়োগ
- ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার
- মিথ্যা বলতে পারি না”-অন্যের সিনেমার টেস্ট স্ক্রিনিং এড়িয়ে চলেন আমির খান
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর
- বিজয় সরণির কলমিলতা বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
- ফজরের নামাজ শেষে ইমামের মোটরসাইকেল নিয়ে রেখে গেল সাইকেল!
- বিশ্ব জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশের মিলছে অতিরিক্ত ৩৫ কোটি ডলার
- পরকীয়া প্রেমিকের সহায়তায় শ্বশুরবাড়িতে ডাকাতির অভিযোগ, গ্রেপ্তার প্রবাসীর স্ত্রী
- জামায়াতে যোগের একদিন পর বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সাভারে সাংবাদিকের মানবিক উদ্যোগে আশ্রয় পেলেন অজ্ঞাত নারী
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি, দল শক্তিশালী হওয়ার প্রত্যাশা
- কাঁঠালের ভেতরে লুকিয়ে ফেনসিডিল পাচার, যশোরে যুবক গ্রেপ্তার
- রেলের ইঞ্জিন সংকটে রংপুরে তেলের হাহাকার, বিপাকে পাঁচ জেলার জনজীবন




