ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ফিরলেও, জয়ী চীন?


প্রকাশিত: ১২:৫৯ ২১ মে ২০২৫
চারদিন ধরে চলা গোলাগুলি, বিমান হামলা আর উত্তেজনার পর অবশেষে থেমেছে ভারত-পাকিস্তান সীমান্তের সংঘর্ষ। দুই দেশই নিজেদের জয় দাবি করছে। কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ভাষ্য ভিন্ন—তাঁদের মতে, এই লড়াই থেকে সবচেয়ে বেশি লাভ করে নিয়েছে তৃতীয় পক্ষ চীন।
সব শুরু হয়েছিল ২২ এপ্রিল, এক ভয়ঙ্কর হামলার মধ্য দিয়ে। কাশ্মীরের পেহেলগামে একদল পর্যটকের ওপর চালানো গুলিতে প্রাণ হারান ২৬ জন। ছুটির দিনে বেড়াতে গিয়ে যারা আর বাড়ি ফিরতে পারেননি, সেই ঘটনাই যুদ্ধের আগুনে ঘি ঢালে। ভারত অভিযোগ তোলে, এই হামলার পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে। আর তার জবাব দিতে ভারত ৭ মে শুরু করে ‘অপারেশন সিদুর’।
এরপর আর থেমে থাকেনি কিছুই। ড্রোন উড়েছে, ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, আকাশে গর্জে উঠেছে যুদ্ধবিমান। ভারত আক্রমণে ব্যবহার করেছে রাফাল ও সুখই যুদ্ধবিমান, আর পাকিস্তান দিয়েছে জবাব চীনের বানানো জে-১০ আর জেএফ-১৭ দিয়ে। ইসলামাবাদ বলছে, তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। দিল্লি সে কথা পুরোপুরি অস্বীকার না করলেও, কিছু বলতেও নারাজ।
এখানেই চীনের গল্পটা শুরু। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের প্রতিরক্ষা অনেকটাই চীনা প্রযুক্তিনির্ভর। আর সেটাই যদি সফল হয়ে থাকে, তাহলে যুদ্ধের ময়দান চীনের অস্ত্রশক্তি দেখানোর বাস্তব মঞ্চ হয়ে উঠেছে। এতদিন যেসব দেশ চীনের তৈরি অস্ত্রকে ‘সস্তা কিন্তু অবিশ্বস্ত’ ভাবত, তাদের ধারণা এবার বদলে যেতে পারে।
চীনের জে-১০ যুদ্ধবিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠানের শেয়ার এক লাফে ৪০ শতাংশ বেড়ে গেছে। চীনা সোশ্যাল মিডিয়ায় চলছে উদযাপন। কেউ কেউ এটাকে বলছে “ডিপ সিক মোমেন্ট”—যেখানে চীন তার প্রযুক্তির ক্ষমতা পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছে।
তবে সবাই এমনটা ভাবছেন না। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ওয়াল্টার ল্যাডউইক বলছেন, রাফাল আর জে-১০ কে তুলনা করার এখনই সময় নয়। বরং তিনি ভারতের কৌশল নিয়েই প্রশ্ন তুলেছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস না করে পাকিস্তানে স্ট্রাইক করাকে তিনি একদমই নিরাপদ সিদ্ধান্ত মনে করেন না।
ভারত বলছে, তারা পাকিস্তানের ১১টি বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। কিন্তু এই তথ্যের কোনো সরকারি নিশ্চয়তা নেই। ফলে গুজব, বিভ্রান্তি আর প্রশ্নে ভরে উঠেছে সংবাদমাধ্যম। বিশ্লেষকদের মতে, ভারত হয়তো সামরিকভাবে এগিয়ে ছিল, কিন্তু সঠিকভাবে তথ্য প্রকাশ না করার কারণে সেই সাফল্য ধোঁয়াশায় ঢাকা পড়ে গেছে।
চার দিনের টানটান উত্তেজনার পর আন্তর্জাতিক চাপেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। কিন্তু এই ছোট্ট যুদ্ধ ভারতের জন্য একটা বড় বার্তা—বিশেষ করে যখন দেখা যাচ্ছে, চীনের তৈরি অস্ত্র মাঠে নামিয়ে পাকিস্তান ভালোভাবেই প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে।
চীন এখনো সরকারিভাবে কিছু বলেনি। কিন্তু তাদের প্রতিরক্ষা মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই যুদ্ধকে তারা নিজেদের ‘মনস্তাত্ত্বিক বিজয়’ হিসেবে দেখছে। এখন অনেকেই প্রশ্ন তুলছেন—এই যুদ্ধ কি সত্যিই শুধু ভারত-পাকিস্তানের ছিল, নাকি চীনও ছিল এর ছায়ার মতো এক অদৃশ্য অংশীদার?
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





