• মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর ‘বিশ্বাসভঙ্গ’? ট্রাম্পের তীব্র বিরক্তি ইসরায়েলের ওপর

নেতানিয়াহুর ‘বিশ্বাসভঙ্গ’? ট্রাম্পের তীব্র বিরক্তি ইসরায়েলের ওপর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮ ২৫ জুন ২০২৫

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের হামলার ঘটনায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল জানান, ট্রাম্পের ভাষা ও ভঙ্গিতে বোঝা যাচ্ছিল, তিনি শুধু বিরক্তই নন, বরং নেতানিয়াহুকে 'বিশ্বাসভঙ্গকারী' বলেও মনে করছেন।

ইউরোপে ন্যাটো সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “যুদ্ধবিরতির ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘিত হয়েছে। আমি ইরান ও ইসরায়েল—দু’পক্ষের প্রতিই ক্ষুব্ধ।”

তবে আল-জাজিরার ফিল লাভেল বলেন, ট্রাম্প উভয়পক্ষের প্রতি বিরক্ত হলেও তার অতিরিক্ত ক্ষোভ ছিল ইসরায়েলের প্রতি। “ট্রাম্প স্পষ্টতই বেশ বিরক্ত ছিলেন এবং মনে হচ্ছিল নেতানিয়াহু তার বিশ্বাস ভঙ্গ করেছেন,” বলেন তিনি।

সূত্র জানায়, যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর সমর্থন নিশ্চিত করতে ট্রাম্প তাকে ফোন করেন। এরপর ইরানের সাড়া পাওয়ার জন্য কাতারের সহযোগিতা নেন তিনি।

সব মিলিয়ে ইসরায়েলের এ একতরফা হামলা ট্রাম্পের কূটনৈতিক চেষ্টায় বড় এক ধাক্কা বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এ ঘটনা নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/