গুয়েতেমালায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৫১!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:৪১ ১১ ফেব্রুয়ারী ২০২৫
মধ্য-আমেরিকার দেশ গুয়েতেমালায় ভয়াবহ এক বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫১ জন। আহত হয়েছেন আরও অনেকে। সেতু পার হওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
গুয়েতেমালার ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই দুর্ঘটনা ঘটে রাজধানী থেকে একটি ব্যস্ত সড়কে পুয়েন্তে বেলিস নামক স্থানে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসটির ধ্বংসাবশেষের নিচে এখনও অনেকে আটকে থাকতে পারেন। অভিযান চলছে। গুয়েতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো দুর্ঘটনার পর তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। তিনি বলেছেন, "নিহতদের পরিবারের কষ্ট আমার কষ্ট।"
গুয়েতেমালার কংগ্রেসের প্রেসিডেন্ট এই ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন এবং নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন। এখনও উদ্ধারকাজ চলছে। বাস দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এই মর্মান্তিক ঘটনায় গোটা গুয়েতেমালাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




