রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা: ৪৯ আরোহীর সবাই নিহত


প্রকাশিত: ০৩:৩১ ২৪ জুলাই ২০২৫
রাশিয়ার দূরপ্রাচ্যে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিকভাবে বিমানে থাকা সকল ৪৯ আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন শিশু এবং ৬ জন কেবিন ক্রু সদস্য রয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় সকালবেলায়, যখন বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে উড্ডয়নের পর চীনের সীমান্তবর্তী টাইন্দা শহরের পথে যাচ্ছিল।
রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটি এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিমানটি মাঝপথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরবর্তীতে আমুর অঞ্চলের একটি দুর্গম বনাঞ্চলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কিছু সময় পর পোড়া বিমানের ধ্বংসাবশেষ ও ধোঁয়ায় মোড়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
রাশিয়ার আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ নিশ্চিত করেন, কেউ জীবিত নেই। অনুসন্ধানের সময় দেখা যায়, বিমানের ফিউসেলাজে আগুন জ্বলছিল এবং এটি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল। তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি, তবে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং জরুরি বিভাগ তদন্ত শুরু করেছে।
ঘটনার পরপরই হেলিকপ্টার ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে। দূর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হলেও, সবদিক থেকে প্রয়াস চালানো হয়েছে।
এ দুর্ঘটনা রাশিয়াসহ গোটা বিশ্বে শোকের ছায়া ফেলেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে স্থানীয় প্রশাসন ও রুশ সরকার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




