পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ৩৪১


প্রকাশিত: ০১:৫১ ৮ সেপ্টেম্বর ২০২৪
পাকিস্তানের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্ঘটনায় গত ১ জুলাই থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে মোট ৩৪১ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৬১৩ জন।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতে সারা দেশে ২৬ হাজার ৭৩২টি বাড়ি, ৪০টি সেতু ও বেশ কয়েকটি বিদ্যালয় আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশ। সেখানে প্রবল বৃষ্টিপাতের কারণে ১২৩ জন প্রাণ হারিয়েছে এবং ৩১৭ জন আহত হয়েছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিহত হয়েছে ৯৯ জন এবং ১৩৪ জন আহত হয়েছে।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পাকিস্তানের বেশিরভাগ অংশে গরম ও শুষ্ক পরিস্থিতি অনুভূত হয়েছে। শুক্রবারের মধ্যে বর্ষা মৌসুম পুরোপুরি শেষ হয়েছে বলে দাবী করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়
- ‘এশিয়ার নোবেল’জয়ী রুনা খান সংগ্রাম থেকে বিশ্বজয়ের গল্প
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ




