লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫


প্রকাশিত: ০৩:৪৬ ২১ মে ২০২৪
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে চারজনই হিজবুল্লাহর সদস্য। স্থানীয় সময় সোমবার ওই হামলা চালানো হয়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজায় সংঘাত শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় এবং হামলার ঘটনা বেড়ে গেছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী।
অভিযানের নামে প্রতিদিনই গাজার বিভিন্ন স্থানে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। সাত মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ-সংঘাতে গাজায় এখন পর্যন্ত ৩৫ হাজার ৫৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৯ হাজার ৬৫২ জন।
এদিকে হিজবুল্লাহ বলেছে, বেশ কয়েকটি ইসরায়েলি স্থাপনায় তাদের যোদ্ধারাও আক্রমণ করে জবাব দিয়েছে।
মূলত গাজায় যুদ্ধের জেরে লেবাননের দক্ষিণ সীমান্ত জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে গুলি বিনিময় করছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তারা তার মিত্র হামাসকে সমর্থন করতে এবং লেবাননে আক্রমণ চালানো থেকে ইসরায়েলকে নিবৃত্ত করতে ইসরায়েলে রকেট নিক্ষেপ করছে।
গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের তাণ্ডবের প্রতিক্রিয়ায় ইসরায়েলি সৈন্যদের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলও পাল্টা আক্রমণ করছে। ফলে সীমান্তে সংঘাত বাড়ছে।
হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে তাদের চার যোদ্ধা নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি পৃথক স্থানে ওই হামলা চালানো হয়।
এর আগে সোমবার প্রতিবেশী সিরিয়াতেও ইসরায়েলি হামলায় এক হিজবুল্লাহর সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের একটি সেনা ব্যারাকে ভারী রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলের অন্যান্য অবস্থানেও হামলার ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক




