ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা!


প্রকাশিত: ০৫:৩৬ ২৪ এপ্রিল ২০২৫
ভারতের কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারত ভ্রমণ নিয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর বুধবার এক বিবৃতিতে ভারত ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশনা প্রকাশ করেছে। এতে ভারতের যেকোনও জায়গা ভ্রমণে অন্তত দ্বিতীয় মাত্রার (Level 2) সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে চারটি অঞ্চলের ক্ষেত্রে সর্বোচ্চ চতুর্থ মাত্রার (Level 4) সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ এসব স্থানে ভ্রমণ পুরোপুরি এড়িয়ে চলতে বলা হয়েছে।
সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় পেহেলগামে অন্তত ২৬ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি কাশ্মীর উপত্যকার সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
মার্কিন সতর্কবার্তায় জানানো হয়, জম্মু-কাশ্মীর অঞ্চলে সন্ত্রাসী হামলা এবং সহিংস অস্থিরতা যে কোনো সময় ঘটতে পারে। ফলে অঞ্চলটি ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে (তবে লাদাখ ও রাজধানী লেহ সফরের অনুমতি রয়েছে)। পাশাপাশি ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটার এলাকাজুড়ে সম্ভাব্য সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে সেই এলাকা এড়িয়ে চলারও আহ্বান জানানো হয়েছে।
মাওবাদী ও নকশালপন্থীদের তৎপরতার কারণে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মেঘালয় ও উড়িষ্যার বেশিরভাগ এলাকায় ভ্রমণের আগে মার্কিন কর্মকর্তাদের অনুমতি নিতে হবে। একইভাবে, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলেও ভ্রমণ করতে হলে প্রয়োজন হবে পূর্বানুমতির।
সহিংসতা ও অপরাধের উচ্চ ঝুঁকি থাকায় মণিপুর রাজ্যকে 'Level 4' সতর্কতার আওতায় রেখেছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ এখানে ভ্রমণ পুরোপুরি নিরুৎসাহিত করা হয়েছে। এ ছাড়া, উত্তরপূর্ব ভারতের কিছু রাজ্যে জাতিগত সহিংসতার কারণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সিকিম ও অরুণাচল প্রদেশসহ আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরার রাজধানীর বাইরের এলাকায় মার্কিন সরকারি কর্মকর্তাদের ভ্রমণের আগে অনুমতি নিতে হবে।
সূত্র: ইউএস ইন্ডিয়ান এম্বেসি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা




