যুদ্ধ হলে পাকিস্তানের সঙ্গে আছে ভারতের পাঞ্জাবিরা!


প্রকাশিত: ১০:১৯ ১ মে ২০২৫
কাশ্মীরে সাম্প্রতিক সশস্ত্র হামলার আবহে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন করে আগুনে ঘি ঢাললেন খালিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর নেতা গুরপতবন্ত সিং পান্নুন। এক ভিডিও বার্তায় তিনি প্রকাশ্যে জানালেন, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধলে ভারতের পাঞ্জাব অঞ্চলের জনগণ পাকিস্তানের পাশে দাঁড়াবে।
পান্নুন বলেন, “যদি যুদ্ধ হয়, সীমান্তের ভারতীয় পাঞ্জাবের মানুষ পাকিস্তানি সেনাবাহিনীকে লঙ্গর পরিবেশন করবে—অর্থাৎ, খাবার ও আতিথেয়তা দেবে। আমরা ভারতীয় সেনাদের পাঞ্জাব হয়ে পাকিস্তানে আক্রমণ চালাতে দেব না।”
তিনি সরাসরি হুঁশিয়ারি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। পান্নুনের দাবি, “যদি ভারত পাকিস্তানে হামলা চালায়, তাহলে সেটাই হবে মোদি ও ভারতের শেষ যুদ্ধ। পাঞ্জাবকে ভারতীয় দখলদারিত্ব থেকে মুক্ত করা হবে।”
ভারতের সেনাবাহিনীতে কর্মরত পাঞ্জাবি সেনাদের উদ্দেশেও বার্তা দিয়েছেন পান্নুন। তিনি বলেন, “এখনই সময় মোদির যুদ্ধনীতি প্রত্যাখ্যান করার। পাকিস্তান শিখদের শত্রু নয়। বরং পাকিস্তান ভবিষ্যতের স্বাধীন খালিস্তানের বন্ধু এবং থাকবে। একবার পাঞ্জাব স্বাধীন হলে পাকিস্তান হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র।”
পান্নুন আরও যোগ করেন, “এটা ১৯৬৫ বা ১৯৭১ সাল নয়, এটা ২০২৫। আমি পাকিস্তানের জনগণকে আশ্বস্ত করছি—আমরা পাথরের মতো তাদের পাশে আছি। কোনো ভারতীয় সেনা যদি পাঞ্জাব পেরিয়ে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করে, তবে আমরা প্রতিরোধ করব।”
এই মন্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




