ইরানের তেল কিনলেই মার্কিন নিষেধাজ্ঞা: হুঁশিয়ারি ট্রাম্পের


প্রকাশিত: ১০:০০ ২ মে ২০২৫
ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কিনলেই সঙ্গে সঙ্গেই মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “যে ব্যক্তি বা দেশ ইরানের তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কিনবে, তারা আর কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবে না।”
শুক্রবার (২ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প বৃহস্পতিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় এ হুঁশিয়ারি দেন। তার ভাষায়, “তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবে, কোনো রূপে ব্যবসা করতে পারবে না।”
এই মন্তব্য এমন এক সময় এল, যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রোমে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক স্থগিত হয়ে গেছে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, “যুক্তরাষ্ট্রের আচরণের ওপর ভিত্তি করে বৈঠকের নতুন তারিখ নির্ধারিত হবে।”
এর আগেও ট্রাম্প প্রশাসন বেশ কয়েকটি চীনা ও অন্যান্য দেশের প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা অবৈধভাবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প আবারও ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ নীতি কার্যকর করেন, যার মূল লক্ষ্য হচ্ছে ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনা এবং দেশটিকে পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দেওয়া।
এই হুমকি ও নিষেধাজ্ঞাগুলো ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও জটিল করে তুলছে বলে বিশ্লেষকদের অভিমত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্নাতক পাশে জিআইসি গ্লোবালে চাকরি
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখের বেশি গ্রাহক, বাতিল ৪০০ ফ্লাইট
- গোপালগঞ্জে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ বন্ধ, ভেন্যু সরাল বাফুফে
- শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?
- সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
- জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য
- চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম
- গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর
- এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে মিনিস্টার গ্রুপ
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



