প্রচারণার প্রথম সপ্তাহেই কমালার সংগ্রহ ২০০ মিলিয়ন ডলার


প্রকাশিত: ১২:৪০ ২৯ জুলাই ২০২৪
দিন যত যাচ্ছে মার্কিন নির্বাচন নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনাও বাড়ছে। দেশটির আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে কমালা হ্যারিসের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার বিষয়টি এখন অনেকটাই নিশ্চিত। বাইডেন ও দলের অধিকাংশ সিনিয়র নেতাদের সমর্থনের পরপরই জোরালো প্রচারণা চালাচ্ছেন কমালা। এতে বেশ সাফল্যও পাচ্ছেন তিনি। নির্বাচনী প্রচারণায় নামার সপ্তাহখানেকের মধ্যেই প্রায় ডলার ২০০ মিলিয়ন ডলার (২০ কোটি) তহবিল সংগ্রহ করেছেন কমালা। এছাড়া একই সময়ের মধ্যে দলটির সমর্থক সংখ্যাও বেড়েছে প্রায় ১ লাখ ৭০ হাজারের মতো। আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্পের শক্ত প্রতিদ্বন্দ্বি হয়ে উঠছেন কমালা। সমর্থকদের সামনে দুই নেতাই একে অপরকে কথার তীর ছুড়ছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহের রোববার আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৫ নভেম্বরের নির্বাচনের জন্য ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে কমালা হ্যারিসকে সমর্থন করেছেন।
ছাড়া ইতোমধ্যেই কমালা ডেমোক্র্যাট দলের অন্য নেতাদেরও সমর্থন পেয়েছেন। কমালার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার বিষয়টা এখন অনেকটাই জোরালো হয়েছে। কেননা দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাট নেতা বারাক ওবামাও ও তার স্ত্রী মিশেল কমালাকে সমর্থন করেছেন। এতে কমালার প্রেসিডেন্ট প্রার্থী হওয়াটা অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত মনোনয়ন হবে আগস্টের জাতীয় কনভেনশনে। যদিও কমালার সেদিকে নজর কম, তিনি পুরোদমে প্রচারণায় মনোনিবেশ করেছেন এবং দলের জন্য সমর্থন এবং তহবিল সংগ্রহে এগিয়ে যাচ্ছেন।
কমালার ডেপুটি ক্যাম্পেইন ম্যানেজার রব ফ্ল্যাহার্টি এক্সের এক পোস্টে লিখেছেন, প্রচারণা শুরুর পর থেকে কমালা হ্যারিস ২০০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছেন। দাতাদের মধ্যে ৬৬ শতাংশই নতুন সমর্থক বলে উল্লেখ করেছেন তিনি। এছাড়া নতুন সদস্য সংখ্যাও বেড়েছে ১ লাখ ৭০ হাজার।
রয়টার্সের এক জরিপে বলা হয়েছে, ট্রাম্প এবং কমালা আগামী ১০০ দিনকে সামনে রেখে তাদের প্রচারণার চালিয়ে যাচ্ছেন। জুলাইয়ের শুরুতে রিপাবলিকানরা জানিয়েছিল ট্রাম্প বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ৩৩১ মিলিয়ন সংগ্রহ করেছেন। অন্যদিকে একই সময়ের মধ্যে বাইডেনের তহবিল সংগ্রহ হয়েছিল ২৬৪ মিলিয়ন ডলার। এর আগে জুনে পর্যায়ক্রমে ট্রাম্প ও বাইডেন ২৮৪ মিলিয়ন এবং ২৪০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছিলেন। কমালা হ্যারিস সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আসার পর থেকে ডেমোক্র্যাট দলের তহবিল সংগ্রহের গতি অনেকটাই পাল্টে গেছে
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- শাহরুখের অনুরোধে বলিউডে প্রথম গান গাইলেন এড শিরান
- নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির স্বাধীন কমিটি
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, কারাগারে স্বামী
- মিরপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- শেখ হাসিনা সরকারকে শান্তিতে থাকতে দেবেন না, আশঙ্কা তথ্য উপদেষ্টার
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক




