মার্কিন যুদ্ধবিমান কিনতে ভারতের অনাগ্রহ, কূটনৈতিক টানাপোড়েন!


প্রকাশিত: ০১:৩২ ৪ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান কেনার ব্যাপারে অনাগ্রহ দেখিয়েছে ভারত। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে চলমান শুল্ক ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নয়াদিল্লি এমন সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ আমদানি শুল্ক ভারতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলেছে। যদিও আলোচনা চালু রয়েছে, তবুও সামরিক সরঞ্জাম ক্রয়ে ভারতের আগ্রহ অনেকটাই কমে গেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে ট্রাম্প ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেন। সেই সময় উষ্ণ কূটনৈতিক পরিবেশে প্রতিরক্ষা ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। তবে এরপর থেকেই দুই দেশের সম্পর্কে শীতলতা দেখা দেয়।
ভারতীয় পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্ক আরোপ, সামাজিক মাধ্যমে ভারতের সমালোচনা এবং রাশিয়ার কাছ থেকে ভারতের সামরিক ও জ্বালানি কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি—এই সব কিছু মিলেই তৈরি হয়েছে নতুন উত্তেজনা।
এই পরিস্থিতিতে ভারত যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে, তারা এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে আগ্রহী নয়। ব্লুমবার্গকে দেওয়া এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা বলেন, “ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এফ-৩৫ কিনবে না। এমনকি ভবিষ্যতেও প্রতিরক্ষা সরঞ্জাম কেনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।”
ওই কর্মকর্তা আরও জানান, ভারত মূলত যুদ্ধবিমান কিনে আনার পরিবর্তে তার ডিজাইন ও উৎপাদনে যৌথভাবে অংশ নিতে চেয়েছিল। তবে বর্তমান কূটনৈতিক পরিবেশে সেটিও অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে, হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ‘রাফ রেইডার্স’ স্কোয়াড্রনের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়েছে। ৩১ জুলাইয়ের এই দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে।
যুদ্ধবিমান না কিনলেও, ভারত যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস, স্বর্ণ ও যোগাযোগ সরঞ্জাম আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে, ভারতের এই পদক্ষেপ শুধু কূটনৈতিক বার্তাই নয়, বরং প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা গড়ার প্রতিশ্রুতিও বহন করে।
তথ্যসূত্র: ব্লুমবার্গ ও হিন্দুস্তান টাইমস
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম




