চীন ও পাকিস্তানকে রুখতে সশস্ত্র ড্রোন ও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনছে ভারত


প্রকাশিত: ০২:৪৭ ৬ আগস্ট ২০২৫
চীন ও পাকিস্তানকে প্রতিরোধে ভারতের প্রতিরক্ষা খাতে বড়সড় পদক্ষেপ নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতীয় সেনার জন্য উন্নতমানের সশস্ত্র ড্রোন এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছে রাজনাথ সিংহের মন্ত্রণালয়। অস্ত্র ক্রয় ও রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ৬৭ হাজার কোটি টাকার একটি চুক্তিতে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)-এর উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে সিদ্ধান্ত হয়, ভারতীয় সেনার জন্য ৮৭টি মাঝারি-পাল্লার দীর্ঘ সহনশীলতা (MALE) সম্পন্ন সশস্ত্র ড্রোন কেনা হবে। এসব ড্রোন একটি ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি বিদেশি প্রযুক্তির সহায়তায় তৈরি করবে, যার ৬০ শতাংশ উপকরণ হবে দেশীয় উৎপাদন।
সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধে ড্রোন একটি অপরিহার্য অস্ত্র হিসেবে প্রমাণিত হচ্ছে। বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনী—তিন বাহিনীই সশস্ত্র ড্রোনের গুরুত্ব অনুধাবন করে। নতুন MALE ড্রোনগুলো শত্রুপক্ষের ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হবে এবং সুরক্ষিতভাবে ঘাঁটিতে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এই ৮৭টি সশস্ত্র ড্রোন কিনতে খরচ হবে প্রায় ২০ হাজার কোটি টাকা। এর পাশাপাশি ১০ বছরের রক্ষণাবেক্ষণের জন্য আরও ১১ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
এছাড়া ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনাও এই পরিকল্পনার অংশ। সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা, বিশেষ করে চীন ও পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বের প্রেক্ষাপটে, এই পদক্ষেপকে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং নিরাপত্তা নিশ্চিত করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




