গাজা যুদ্ধবিরতি নিয়ে বাইডেনকে কটাক্ষ করে যা বললেন ট্রাম্প!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৬:১৩ ২২ জানুয়ারী ২০২৫
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে কটাক্ষ করেন। গাজা যুদ্ধবিরতি চুক্তি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “বাইডেন এটি করতে পারেননি। আমি যদি সময়সীমা নির্ধারণ না করতাম, এটি কখনোই সম্ভব হতো না।”
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বন্দি বিনিময় প্রসঙ্গে বলেন, “আমি ফিরে আসার কারণে বন্দিরা মুক্তি পাচ্ছে। অন্যথায় তারা কখনোই ফিরে আসত না।”
এছাড়া তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার জন্য বাইডেন প্রশাসনের ‘দুর্বলতাকে’ দায়ী করেন। ট্রাম্প বলেন, “৭ অক্টোবরের ঘটনা কখনোই ঘটতে দেওয়া উচিত ছিল না। এটি বাইডেন প্রশাসনের ব্যর্থতার ফল।”
গাজা যুদ্ধবিরতি চুক্তির তিন ধাপের প্রথমটি কার্যকর হয়েছে ১৯ জানুয়ারি। চুক্তির আওতায় বন্দি বিনিময়, ইসরাইলি বাহিনীর প্রত্যাহার এবং স্থায়ী শান্তির লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে।
ইসরাইলি আগ্রাসনে গাজায় ৪৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হামাসের হামলায় ইসরাইলে প্রায় ১,২০০ জন নিহত হওয়ার দাবি করেছে ইসরাইলি সরকার।
ট্রাম্প এ সময় মধ্যপ্রাচ্য পরিদর্শনের পরিকল্পনা নিয়ে বলেন, “মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা ভাবছি, তবে সেটা এখনই নয়।”
এছাড়া তিনি ইরাক যুদ্ধ প্রসঙ্গে জন বোল্টন ও ডিক চেনিকে দায়ী করেন। তাদের যুদ্ধোন্মুখ মানসিকতার সমালোচনা করে তিনি বলেন, “তারা আমাদের মধ্যপ্রাচ্য ধ্বংস করেছে এবং কিছুই অর্জিত হয়নি।”
সূত্র: আনাদোলু
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা




