গাজায় অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু, শিশু নিহত ৯৮


প্রকাশিত: ১১:১২ ১০ আগস্ট ২০২৫
গাজা উপত্যকায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে এই ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে, যার মধ্যে ৯৮ জনই শিশু।
মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ৩৮ জন নিহত এবং ৪৯১ জন আহত হয়েছেন।
এদিকে ইসরায়েল গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। পরিকল্পনা অনুযায়ী, ৭ অক্টোবরের মধ্যে শহরটি খালি করে আনুমানিক ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণ অঞ্চলে সরিয়ে নেওয়া হবে। যুদ্ধের আগে গাজা সিটিতে প্রায় ৬ লাখ মানুষের বসবাস থাকলেও চলমান সংঘাতের কারণে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ এখন সেখানে আশ্রয় নিয়েছে।
গত শুক্রবার প্রকাশিত ইসরায়েলের নতুন পরিকল্পনায় বলা হয়েছে, গাজা যুদ্ধের অবসানের জন্য পাঁচটি মূলনীতি অনুসরণ করা হবে, যার একটি হলো ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়া। তবে এই পরিকল্পনা আন্তর্জাতিক মহলসহ ইসরায়েলের ভেতরেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বন্দিদের পরিবারের সদস্য ও কিছু সামরিক কর্মকর্তা এই পদক্ষেপের বিরোধিতা করেছেন।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে, এই পরিকল্পনা ইতোমধ্যেই চরম কষ্টে থাকা মানুষের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছে, গাজায় এখন ‘দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি’ বিরাজ করছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খাদ্য সহায়তা নিতে গিয়ে ২১ জন নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, গত মে মাসের শেষ দিক থেকে খাদ্য সংগ্রহের পথে ৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৮৫৯ জন নিহত হয়েছেন বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সহায়তা কেন্দ্রের কাছে এবং ৫১৪ জন নিহত হয়েছেন খাদ্যবাহী বহরের পথে।
সূত্র: বিবিসি
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩
- রিটেইল সেলস বিভাগে ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ঢাকা ব্যাংক, অনলাইনে আবেদন শুরু
- নবম পে-স্কেল কার্যকরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই গেজেট জারি করবে সরকার
- জনগণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য মন্ত্রণালয়
- ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে শিবাজীর মূর্তি বসাচ্ছে ইসরাইল
- ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
- একনেক বৈঠকে ১২ প্রকল্প অনুমোদনের প্রস্তাব, গুরুত্ব পাচ্ছে বিভিন্ন উন্নয়ন খাত
- বাতিল হচ্ছে বাংলা, ইতিহাস, দর্শনসহ ৬ বিষয়ের অনার্স কোর্স
- প্রকিউরমেন্ট বিভাগে ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলার দাবি
- পাকিস্তানের কড়া হুঁশিয়ারি: ‘আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে শত্রুপক্ষ’
- বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের ঘোষণা পুতিনের, বাড়ছে পারমাণবিক উত্তেজনা




