নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্য থেকেই ধ্বংস হবে বিশ্ব : ট্রাম্প


প্রকাশিত: ০৫:০৮ ২৭ অক্টোবর ২০২৪
গত শুক্রবার রোগান এক্সপেরিয়েন্স পডকাস্ট অনুষ্ঠানে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার রেকর্ড করা হয়। এরপর ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ২ ঘণ্টা ৫৯ মিনিটের সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। ইউটিউবে ভিডিওটি প্রকাশের পর রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত ২ কোটি ৫৯ লাখ ৪৮ হাজারের বেশি বার দেখা হয়েছে।
আমেরিকান জনপ্রিয় পডকাস্টার জো রোগানকে দেওয়া প্রায় তিন ঘণ্টার এই দীর্ঘ সাক্ষাৎকারে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক ও মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনার বিষয়ে কথা বলেছেন আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই সাক্ষাৎকারে তিনি আমেরিকার অতীত, ভবিষ্যৎ এবং বিশ্বের জন্যও ভবিষ্যদ্বাণী করেছেন। বৈশ্বিক ভবিষ্যদ্বাণী করতে গিয়ে তিনি নবী-রসুলদের বলে যাওয়া কথার উদাহরণও টেনেছেন।
প্রায় তিন ঘণ্টার সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন ও কমালা ইসরায়েল-হামাস যুদ্ধের সময় কোনও কিছু না করার জন্য ইসরায়েলকে উপদেশ দেওয়ায় এই সমালোচনা করেন তিনি।
তবে হামাসের সাথে যুদ্ধের পুরো সময়ে বাইডেনের কথা না শোনার জন্য ইসরায়েলের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধের সময় কিছু না করার জন্য ইসরায়েলকে বলেছিলেন বাইডেন।
যোগ করে বলেন ‘‘আমার মনে হয়, যদি তারা (ইসরায়েল) বাইডেনের কথা শুনতো, তাহলে এখনও তাদের মাথার ওপর বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো,’’
‘‘বাইডেনের অনেক কিছুতে ভুল আছে। আমার ধারণা আপনিও বলবেন যে, তিনিও (হ্যারিস) ভুল করেছেন। কারণ তিনি সবসময় বলেছেন, তারা একসাথে সিদ্ধান্ত নিয়েছেন।’’
• মধ্যপ্রাচ্যে শেষ হবে বিশ্ব
রোগান এক্সপেরিয়েন্স পডকাস্টে এরপরই মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির বিষয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই সাবেক প্রেসিডেন্ট বলেন, এই অঞ্চল সম্পর্কে নবীরা যা বলে গেছেন তা তিনি বিশ্বাস করেন। তারা বলেছেন, মধ্যপ্রাচ্য এমন জায়গা হবে, যেখানে শেষ হবে বিশ্ব।
ট্রাম্প বলেন, ‘‘আপনি জানেন, নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্যে পৃথিবী শেষ হয়ে যাবে। আপনি এটা জানেন, তাই না।’’
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





