ইরানি হামলায় ধ্বংস ইসরায়েলের প্রতিরক্ষা বলয়: ব্যর্থ ‘আয়রন ডোম’ ও ‘ডেভিডস স্লিং’


প্রকাশিত: ১২:৩২ ১৪ জুন ২০২৫
ইরানি হামলায় ধ্বংস ইসরায়েলের প্রতিরক্ষা বলয়: ব্যর্থ ‘আয়রন ডোম’ ও ‘ডেভিডস স্লিং’বহুদিন ধরে বিশ্বের সামনে নিজেদের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ‘অভেদ্য’ হিসেবে তুলে ধরলেও বাস্তবে তা অনেকটাই ভেঙে পড়েছে।
এই প্রেক্ষাপটে হামাসের শীর্ষ নেতা ইজ্জাত আল-রিশেক এক কড়া বিবৃতি দিয়েছেন। ফিলিস্তিনের সংবাদমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে তিনি বলেন, “সব প্রচারসত্ত্বেও ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিডস স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। কথিত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ধসে পড়েছে।” তিনি আরও বলেন, “ইসরায়েল বহুদিন ধরে অঞ্চলজুড়ে আগুন ছড়িয়ে দিয়েছে, আজ তারই জ্বালায় তারা পুড়ছে। ইরানের শক্তিশালী জবাব প্রমাণ করে, ঔদ্ধত্যের জবাব আছে, আর আগ্রাসনের শাস্তি অনিবার্য।”
বিশ্লেষকদের মতে, ইরানের এই পাল্টা আক্রমণ শুধু একটি প্রতিক্রিয়া নয়, বরং কৌশলগত ও মনস্তাত্ত্বিক দিক থেকেও ইসরায়েলের জন্য বড় ধাক্কা। কারণ, এই হামলার ফলে ইসরায়েলি জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং বিশ্বের কাছেও তাদের প্রতিরক্ষা ব্যবস্থার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষেপণাস্ত্র আয়রন ডোমের নজর এড়িয়ে ইসরায়েলের অভ্যন্তরে বিস্ফোরিত হয়েছে, যার ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যে বড় রকমের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক শ্রেষ্ঠত্ব এবং প্রতিরক্ষা নির্ভরতা এখন চ্যালেঞ্জের মুখে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই হামলা ছিল কেবল প্রতিশোধমূলক নয়, বরং ভবিষ্যতের কৌশলগত বার্তা—ইসরায়েল যদি আগ্রাসন চালিয়ে যায়, তাহলে তার জবাব আরও কঠিন হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




