ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলা


প্রকাশিত: ১২:০৯ ৭ অক্টোবর ২০২৪
সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় রোববার সারা রাত রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক। রাষ্ট্রটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে গত রাতে হাইফাকে লক্ষ্য করে অন্তত ১২০টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ।
হাইফার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ইসরায়েলের গুরত্বপূর্ন এই বন্দর শহরে এই প্রথম এমন হামলা ঘটল।
এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে অবশ্য ১১৫টি রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলেছে আইডিএফ। তবে ৫টিকে ধ্বস করা যায়নি। আর এই ৫টি রকেটের আঘাতে হইফায় আহত হয়েছেন অন্তত ৮ জন, তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবাইকে শহরের রামবাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে রকেট হামলার জেরে হাইফার বন্দরে থাকা কয়েকটি নৌকায় আগুন ধরে গেছে। এছাড়া কয়েকটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
হাইফার মেয়র ইওনা ইয়াহাভ সোমবার ভোরে রকেটের আঘাতে বিধ্বস্ত কয়েকটি এলাকা সরেজমিন পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন, “এই প্রথম হাইফায় সত্যিকারের ধ্বংসাত্মক হামলার ঘটনা ঘটল এবং আমি আশা করছি এটিই শেষ হামলা হবে। হামলায় যা যা ধ্বংস হয়েছে, তা মেরামত করা হবে। পৌরসভার লোকজন এই মেরামতের কাজ দেখভাল করবে।”
হামলার দায় স্বীকার করে সোমবার সকালে একটি বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। সেখানে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি অভিযানের প্রতিবাদে এই রকেট হামলা চলিয়েছে গোষ্ঠীটি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




