দিল্লিতে ডোনাল্ড লু’র সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক

বাংলাদেশ থেকে ফের দিল্লি সফর করেছেন যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১২:১৩ ১৭ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশে দুই দিনের সফর শেষে ভারতের দিল্লিতে যান আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এরই মধ্যে দিল্লিতে ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তাতে নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা ছাড়াও আলোচনা হয় জ্বালানি ও মহাকাশ নিয়েও।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড লু’র ভারত সফর নিয়ে সোমবার একটি মিডিয়া নোট প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে লু’র বৈঠককে ‘ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকটি ছবি পোস্ট করেন ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র রনধির জয়সওয়াল।
বৈঠকে মার্কিন প্রতিনিধি হিসেবে ছিলেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্সের প্রধান উপ-সহকারী প্রতিরক্ষা সচিব জেদিদিয়া পি. রয়েল।
ভারত থেকে দুজন উচ্চপদস্থ কর্মকর্তা আলাপে অংশ নেন। তারা হলেন- ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাগরাজ নাইডু এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক যুগ্ম সচিব বিশ্বেশ নেগি।
এই আলোচনায় পারস্পরিক সহযোগিতার ব্যাপারেই কথা হয়। প্রতিরক্ষা, মহাকাশ ও বেসামরিক বিমান চলাচল, পরিবেশবান্ধব জ্বালানি সহযোগিতা এবং শিল্প ও লজিস্টিক সমন্বয় নিয়ে আলাপ করেন চারজন। কর্মকর্তারা ইন্দো-প্যাসিফিক ও বিশ্বের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন। এর মধ্যে রয়েছে ইউক্রেনে একটি কার্যকর ও টেকসই শান্তিপূর্ণ সমাধান। সেইসঙ্গে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার ব্যাপারেও সমর্থন জানান তারা।
ভারতের সঙ্গে চলমান অংশীদারিত্ব আরও বৃদ্ধি এবং জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের জন্য আমেরিকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ডোনাল্ড লু ও জেদিদিয়া পি. রয়েল। ভারত ও আমেরিকার মধ্যে এর আগেও এ ধরনের বৈঠক হয়েছে। এ নিয়ে বৈঠক হলো ছয়বার। এবার বাংলাদেশ নিয়ে আলাপ হয়েছে কিনা তা মার্কিন মিডিয়া নোটে উল্লেখ করা হয়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




