ইরানে সড়ক দুর্ঘটনায় ৩৫ পাকিস্তানি নিহত


প্রকাশিত: ০১:১৮ ২১ আগস্ট ২০২৪
ইরানের ইয়াজদ প্রদেশে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫ জন পাকিস্তানি যাত্রী। তাদের মধ্যে ৩০ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন, বাকি ৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পর।
বাসটিতে যাত্রী ছিলেন মোট ৫৩ জন। জীবিতদের সবাই কম-বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে ইরানের তাফ্ত শহরে ঘটেছে এই দুর্ঘটনা। তাফ্ত শহরটি রাজধানী তেহরান থেকে পায় ৫০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ইরানের দুর্যোগ মোকাবিলা বাহিনীর তাফ্ত শাখার এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রয়ত্ব সংবাদ সংস্থা ইরনাকে জানিয়েছেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শবর্তী খাদে পড়ে গিয়েছিল।
দেশটির রাষ্ট্রায়ত্ব টেলিভিশন এক প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে চালকের অমনযোগিতা এবং বাসের ফিটনেসের অভাবকে দায়ী করেছে।
নিহত এবং আহত যাত্রীদের সবাই শিয়া ধর্মাবলম্বী মুসলিম। চলতি বছরের ‘আরবাইনে’ যোগ দেওয়ার জন্য ইরানের ভেতর দিয়ে ইরাকের কারবালা যাচ্ছিলেন তারা।
শিয়া মুসলিমদের একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের নাম ‘আরবাইন’। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (স.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (র.) ৬৮০ খ্রিস্টাব্দে আরবি মোহররম মাসের ১০ তারিখ ইরাকের কারবালায় শাহাদাৎ বরণ করেন। তার মৃত্যুর ৪০ দিন পর আরবাইন পালন করেন শিয়া মুসলিমরা।
এই আরবাইনের অনুষ্ঠান হয় কারবালায়। প্রতি বছরই পাকিস্তানের শিয়া মুসলিমরা আরবাইনে যোগ দিতে কারবালায় যান এবং তাদের মধ্যে অনেকেই সড়ক পথে ইরানের ভেতর দিয়ে যেতে পছন্দ করেন।
মঙ্গলবারের দুর্ঘটনায় যেসব যাত্রী হতাহত হয়েছেন, তারা সবাই পাকিস্তানের সিন্ধ প্রদেশের লারকানা জেলার বাসিন্দা বলে জানিয়েছেন পাকিস্তানের শিয়া মুসলিমদের স্থানীয় নেতা কামার আব্বাস।
প্রসঙ্গত, নিরাপত্তাগত বিবেচনায় ইরানের সড়ক যোগাযোগ ও ট্রাফিক পরিষেবা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে পরিষেবা ব্যাবস্থাগুলোর মধ্যে অন্যতম। সড়ক দুর্ঘটনার কারণে প্রতি বছর গড়ে প্রায় ১৭ হাজার মানুষের মৃত্যু হয় ইরানে। এসব দুর্ঘটনার প্রধান দুটি কারণ হলো ট্রাফিক আইন মেনে চলার প্রতি চালকদের উদাসীনতা এবং অনিরাপদ যানবাহন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা




