‘হায়দারের নামে যুদ্ধ শুরু’, ঘোষণা দিলেন খামেনি


প্রকাশিত: ০১:০৩ ১৮ জুন ২০২৫
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সঞ্চার করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন, ‘হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।’ মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) দেওয়া ফার্সি ভাষার এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ইসলামি ইতিহাসে 'হায়দার' নামটি হযরত আলী (রা.)-এর একটি সম্মানজনক উপনাম, যার অর্থ ‘সিংহ’। শিয়া মুসলিম সমাজে এ নামের রয়েছে প্রতীকী তাৎপর্য ও আধ্যাত্মিক মূল্য। বিশ্লেষকদের ধারণা, খামেনির এই ভাষ্য সরাসরি সামরিক অভিযান বা প্রতিরোধের ডাক হিসেবে বিবেচিত হতে পারে।
এই ঘোষণার ঠিক আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ খামেনিকে উদ্দেশ করে একটি কড়া বার্তা দেন। সেখানে ট্রাম্প লিখেন, “আমরা জানি সেই তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে তিনি নিরাপদ—আমরা তাকে সরিয়ে (হত্যা করে) ফেলবো না, অন্তত আপাতত নয়।” তিনি আরও বলেন, “আমরা চাই না বেসামরিক নাগরিকদের বা আমেরিকান সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে।”
খামেনি ও ট্রাম্পের পাল্টাপাল্টি বক্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন নয়, তবে এবার তা সরাসরি যুদ্ধের দিকে গড়ানোর শঙ্কা তৈরি করেছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরান যদি হিজবুল্লাহ, হাশদ আল-শাবি কিংবা হুথিদের মাধ্যমে আক্রমণ বাড়ায়, তবে তা গোটা অঞ্চলে সহিংসতা ছড়িয়ে দিতে পারে। অপরদিকে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভেতরে সামরিক অভিযান চালায়, তবে সেটি হতে পারে এক ভয়াবহ যুদ্ধের সূচনা।
ইতিমধ্যে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে কেউই নিশ্চিত করে বলতে পারছে না—এই ‘যুদ্ধের ঘোষণার’ পরপরই বাস্তবে কী ঘটতে চলেছে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩
- রিটেইল সেলস বিভাগে ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ঢাকা ব্যাংক, অনলাইনে আবেদন শুরু
- নবম পে-স্কেল কার্যকরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই গেজেট জারি করবে সরকার
- জনগণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য মন্ত্রণালয়
- ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে শিবাজীর মূর্তি বসাচ্ছে ইসরাইল
- ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
- একনেক বৈঠকে ১২ প্রকল্প অনুমোদনের প্রস্তাব, গুরুত্ব পাচ্ছে বিভিন্ন উন্নয়ন খাত
- বাতিল হচ্ছে বাংলা, ইতিহাস, দর্শনসহ ৬ বিষয়ের অনার্স কোর্স
- প্রকিউরমেন্ট বিভাগে ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলার দাবি
- পাকিস্তানের কড়া হুঁশিয়ারি: ‘আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে শত্রুপক্ষ’
- বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের ঘোষণা পুতিনের, বাড়ছে পারমাণবিক উত্তেজনা




