ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি, সম্বোধন করেন ‘বন্ধু’ হিসেবে


প্রকাশিত: ০৪:৫২ ৬ নভেম্বর ২০২৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে থাকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ।
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি।
জয়ের দ্বারপ্রান্তে থাকা ট্রাম্প স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি নিজেকে বিজয়ী ঘোষণাও করেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট সম্পূর্ণ সম্পন্ন হয়নি। তবে ট্রাম্পের এ ঘোষণার পরই বিশ্বনেতারা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা দিচ্ছেন।
আজ বুধবার এক্স পোস্টে ট্রাম্পকে বন্ধু হিসেবে সম্বোধন করে মোদি অভিনন্দন জানান । তিনি লিখেছেন, ‘নির্বাচনে আপনার ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন আমার বন্ধু’। আপনার আগের মেয়াদে আপনি যে ধরনের সাফল্য গড়েছেন, তাতে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈশ্বিক ও কৌশলগত অংশীদারত্ব নতুন করে আরও জোরদার হওয়ার অপেক্ষায় থাকলাম। চলুন, আমাদের জনগণের উন্নয়ন এবং বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করি।’
ট্রাম্প ওয়েস্ট পাম বিচে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তাঁর রানিংমেট জে ডি ভ্যান্স।
ট্রাম্প বলেন, ‘আমেরিকার জনগণের জন্য এটি চমৎকার জয়। এটা আমাদের আমেরিকাকে আবারও মহান করার সুযোগ দেবে।’ এটি আমেরিকার স্বর্ণযুগ হবে বলে উল্লেখ করেন তিনি।
ট্রাম্পকে মোদি ছাড়াও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান শুভেচ্ছা জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী




