স্পেনে অনাকাঙ্খিত বন্যায় নিহত অন্তত ৫১


প্রকাশিত: ০৪:৪০ ৩০ অক্টোবর ২০২৪
স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৫১ জনে মৃত্যু হয়েছে। মঙ্গলবার থেকে প্রবল এবং টানা বর্ষণের জেরে বুধবার প্রদেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয় বলে জানিয়েছে ভ্যালেন্সিয়ার প্রাদেশিক সরকার।
স্পেনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকার বেশ কিছু ভিডিও শেয়ার করা হয়েছে। সেসকল ভিডিওতে দেখা গেছে, বহু মানুষ পানিবন্দি অবস্থায়, পানির স্রোতে ভেসে যাওয়া থেকে বাঁচতে অনেকে গাছেও উঠেছেন ।
ভ্যালেন্সিয়ার গভর্নর বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, বন্যার কারণে প্রদেশের প্রত্যন্ত এলাকাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সে এলাকাগুলোতে বসবাসরত লোকজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
“পরিস্থিতি এতটাই মর্মান্তিক দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরাও সেসব এলাকায় যাওয়া উপায় করতে পারছে না।”
বন্যার কারণে রাজধানী মাদ্রিদ এবং বার্সেলোনার বিভিন্ন শহরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, স্কুল এবং অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে ভ্যালেন্সিয়ার আলজিরা শহরে প্রবল বর্ষণের মধ্যে গাড়িতে আটকে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা করছেন দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা।
উদ্ধারকাজে জরুরি পরিষেবা কর্মীদের সহযোগিতার জন্য স্পেনের কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে কয়েকটি সেনা ইউনিটকে মোতায়েন করেছে। এই সেনারা উদ্ধার তৎপরতা পরিচালনায় দক্ষ।
ভ্যালেন্সিয়ায় বর্ষণ এখনও থামেনি। স্পেনের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এইমেট সর্বশেষ পূর্বভাসে ভ্যালেন্সিয়ায় লাল সতর্কতা সংকেত জারি করে বলেছে, শিগগিরই বর্ষণ না থামলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





