দুবাইয়ের রাজকুমারী বাজারে আনলেন ‘ডিভোর্স’ পারফিউম


প্রকাশিত: ০৫:০১ ১৬ সেপ্টেম্বর ২০২৪
বিচ্ছেদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ‘‘ডিভোর্স’’ নামের নতুন একটি পারফিউম বাজারে আনার ঘোষণা দিয়েছেন দুবাইয়ের রাজকুমারী মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের রাজকুমারী মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এবার বিচ্ছেদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ‘‘ডিভোর্স’’ নামের নতুন একটি পারফিউম বাজারে আনার ঘোষণা দিয়েছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে রাজকুমারী মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ইনস্টাগ্রামে এ নিয়ে নিজের চারটি ছবি পোস্ট করেছেন। ছবিতে কাচের কালো বোতলের গায়ে ইংরেজিতে সাদা রঙে ‘‘ডিভোর্স’’ লেখা রয়েছে। এর আগে তার নিজস্ব পারফিউম ব্র্যান্ড কোম্পানি মাহরা এমওয়ান ইনস্টাগ্রামে ‘‘শিগগিরই আসছে’’ ক্যাপশনে একটি ছবি পোস্ট করে।

এই পারফিউমের ঘ্রাণ কেমন হবে, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে অনেকেই ধারণা করছেন, মুক্তির অবাধ আনন্দে মাতাল হওয়ার মতো ঘ্রাণ হতে পারে দুবাইয়ের রাজকুমারীর আনা নতুন এই পারফিউম। যদিও আকর্ষণীয় ডিজাইনের কালো বোতলে আনা ‘ডিভোর্স’ পারফিউম অনেকটা মার্কিন শিল্পী কিম কার্দাশিয়ানের পারফিউমের কথা মনে করিয়ে দেয়।
এর আগে, গত জুলাইয়ে অনেকটা আকস্মিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী মানা আল-মাকতুমের সাথে বিচ্ছেদের ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে গণমাধ্যমের শিরোনামে উঠে আসেন দুবাইয়ের রাজকুমারী মাহরা।
ওই সময় ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তিনি লিখেছিলেন, ‘‘প্রিয় স্বামী, আপনি অন্যান্য সঙ্গীদের সাথে ব্যস্ত থাকায় আমি এভাবেই আমাদের বিচ্ছেদের ঘোষণা দিচ্ছি। আমি তোমাকে তালাক দিলাম, আমি তোমাকে তালাক দিলাম এবং আমি তোমাকে তালাক দিলাম। নিজের যত্ন নিও। তোমার সাবেক স্ত্রী।’’
দুবাইয়ের এই রাজকুমারী গত মে কন্যা সন্তানের মা হন। আকস্মিক বিচ্ছেদের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার স্বামীর সব ছবি মুছে ফেলেন তিনি। এরপর থেকে নিজের পারফিউম ব্র্যান্ড কোম্পানি মাহরা এমওয়ান নিয়ে কাজ শুরু করেন এবং ‘ডিভোর্স’ নামের নতুন ওই পারফিউম বাজারে আনার ঘোষণা দেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম




