‘ভারতকে বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র চলছে’: অভিযোগ ভারতীয় মন্ত্রীর

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং

প্রকাশিত: ০৪:৪০ ৯ সেপ্টেম্বর ২০২৪
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দেশটির বিরোধীদল কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন, প্রাচীন রাজনৈতিক এই দল ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দলটি ‘‘ভারতকে বাংলাদেশে পরিণত করার’’ লক্ষ্য নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সোমবার ভারতীয় বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগ করেন গিরিরাজ সিং।
দেশটির কেন্দ্রীয় এই মন্ত্রী গুজরাটের সুরাটে গণেশ চতুর্থী উদযাপন অনুষ্ঠানে সাম্প্রতিক হামলার ঘটনাকে কথিত ষড়যন্ত্রের সাথে যুক্ত করে বলেছেন, গণেশ পূজায় এই হামলা কংগ্রেসের টুলকিটের অংশ।
সুরাটে গণেশ চতুর্থীর অনুষ্ঠানে ইট-পাথর নিক্ষেপের ঘটনার বিষয়ে মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ‘‘...হিন্দুরা কি কখনও সুরাটের তাজিয়ায় বা দেশের কোনও এলাকায় পাথর ছুড়েছে? মাত্র দু’দিন আগে বাংলাদেশে গণেশ মূর্তির ওপর কীভাবে হামলা হয়েছে আমরা তা দেখেছি। কংগ্রেসের লোকজন কি ভারতকে বাংলাদেশে পরিণত করতে চায়?’’
তিনি বলেন, ‘‘... কংগ্রেসের এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ভারতকে বাংলাদেশে পরিণত করা এবং সুরাটে গণেশ চতুর্থীর হামলা সেই ষড়যন্ত্রেরই ফল। গণেশ পূজায় এই হামলা কংগ্রেসের টুলকিটের অংশ...।’’
• কী ঘটেছে সুরাটে?
গুজরাটের সুরাট শহরে চলমান গণপতি উৎসবের সময় কিছু মানুষ প্যান্ডেলে পাথর নিক্ষেপ করায় হিন্দুদের দেবতা গণেশের একটি মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সোমবার পুলিশ জানিয়েছে। রোববার গভীর রাতে সুরাটের সাইয়েদপুরা এলাকার এই ঘটনার সাথে জড়িত সন্দেহে কয়েকজন মুসলিম কিশোরকে আটক করেছে পুলিশ। পরে এই কিশোরদের আটকের প্রতিবাদে লালগেট থানায় জড়ো হয়ে বিক্ষোভ-প্রতিবাদ করেছেন প্রায় ৩০০ মানুষ।
সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিং গাহলাত সাংবাদিকদের বলেছেন, থানার সামনে দুই গ্রুপের সদস্যরা পরষ্পরের দিকে পাল্টাপাল্টি ইট-পাথর নিক্ষেপ করেছেন। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হন এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জনতাকে ছত্রভঙ্গ করে দিতে টিয়ারশেল নিক্ষেপ করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে অন্তত ৩২ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




