নরেন্দ্র মোদির সাথে বৈঠক করতে চান ড. ইউনূস


প্রকাশিত: ০১:০৮ ৭ সেপ্টেম্বর ২০২৪
নরেন্দ্র মোদির সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে চান প্রধান উপদেষ্টা ড. ইউনূস সার্কের চেতনার পুনরুজ্জীবন করার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন তিনি
আগামী ১০ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন। আর এই অধিবেশন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে চান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। গত রোববার পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় অংশটি গতকাল শুক্রবার ভারতের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
ড. ইউনূস বলেন, "সার্কের চেতনার পুনরুজ্জীবন হওয়া উচিত, আট সদস্যের ব্লক এই অঞ্চলের অনেক সমস্যার সমাধান করতে পারে।“
প্রধান উপদেষ্টা বলেন, “অবশ্যই, আমরা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করার চেষ্টা করব। সার্কভুক্ত দেশগুলোর সব রাষ্ট্রপ্রধান একত্রিত হয়ে একটি ছবি তোলার চেষ্টা করব। সার্ক একটি মহৎ উদ্দেশ্যের জন্য গঠিত হয়েছিল, এটি এখন কেবল কাগজে কলমে বিদ্যমান। আমরা সার্কের নাম ভুলে গেছি। আমি সার্কের চেতনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি।“
ইউনূস বলেন, "অনেকদিন সার্ক সম্মেলন হচ্ছে না। যদিও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাটি (সার্ক) একটি মহৎ উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, তবে এটি এখন কেবল কাগজে কলমে বিদ্যমান এবং কাজ করছে না। আমরা যদি একত্র হই তাহলে অনেক সমস্যার সমাধান হবে।"
তিনি আরও উল্লেখ করেন যে সার্কের মতো অনুরূপ লাইনে গঠিত ইউরোপীয় ইউনিয়নও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করেছে, কিন্তু সার্ক এখনও এটি অর্জন করতে পারেনি।
মূলত ২০১৬ সাল থেকেই অনেকটা অকার্যকর অবস্থায় রয়েছে সার্ক।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ অধিবেশন ২৪-৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর




