কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি


প্রকাশিত: ১১:০৭ ২৫ এপ্রিল ২০২৫
কাশ্মির সীমান্তে ফের উত্তেজনা। ভারত-শাসিত জম্মু ও কাশ্মিরে বন্দুকধারীদের ভয়াবহ হামলার জেরে চরমে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। এই উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মিরে নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনা চৌকির দিকে গুলি ছোড়ে। ভারতীয় সেনারা পাল্টা গুলিবর্ষণ করে। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, “ছোট অস্ত্র দিয়ে কিছু কিছু জায়গায় গুলি ছোড়া হয়েছিল। আমরা যথাযথভাবে জবাব দিয়েছি।” তবে পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
এই গোলাগুলির ঘটনা এমন এক সময় ঘটল, যখন কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন, যাদের মধ্যে একজন ছিলেন নেপালি নাগরিক। ওই হামলার পর দুই দেশের সম্পর্ক আরও অবনতির দিকে গিয়েছে।
হামলার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নিয়েছে। প্রথমে ভারত ওয়াঘা-আটারি সীমান্ত চৌকি সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়, তার পর পাকিস্তানও একই পথে হেঁটেছে। এছাড়াও দুই দেশই পরস্পরের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের পক্ষ থেকে ঘোষিত হয়েছে, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য দেওয়া “বিশেষ ভিসা ছাড়” প্রকল্পের আওতায় পাকিস্তানি নাগরিকদের যেসব ভিসা ইস্যু করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। এর পাল্টা জবাবে পাকিস্তানও একই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয়দের ক্ষেত্রেও।
এছাড়াও ভারতের পক্ষ থেকে সিন্ধু নদ চুক্তি স্থগিতের ঘোষণা এসেছে। পাকিস্তান তার পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেছে এবং ভারতের বাণিজ্যিক ও যাত্রীবাহী বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
সীমান্তে গোলাগুলি ও কূটনৈতিক উত্তেজনার এই ঢেউ দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার আশঙ্কা বাড়িয়ে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার




