ভারতে শ্রেণিকক্ষে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা শিক্ষকের


প্রকাশিত: ০৬:০৭ ১৪ আগস্ট ২০২৪
ভারতের কর্ণাটকের কালাবুরাগি বিভাগের একটি স্কুলের শ্রেণিকক্ষে ১১ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছেন এক শিক্ষক। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ঘটনাটি ঘটেছে নিমবার্গ থানার একটি সরকারি স্কুলে।
পুলিশের তথ্য অনুযায়ী, ভিক্টিম শিক্ষার্থী স্কুলটির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দুপুরের খাবার খেয়ে শ্রেণিকক্ষে যাওয়ার পর অভিযুক্ত শিক্ষক তার উপর হামলা চালায়। ওই সময় শিক্ষার্থীটি শ্রেণিকক্ষে একাই ছিল।
ওই শিক্ষক তাকে কোনো ধরনের শব্দ না করতে হুমকি দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। তবে শিক্ষার্থীটি চিৎকার শুরু করে। এরপর অভিযুক্ত শিক্ষক স্কুল থেকে পালিয়ে যান। এরপর শিক্ষার্থীটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে ঘটনা সম্পর্কে জানায়।
তার বাবা-মা প্রথমে প্রধান শিক্ষককে জেরা করেন এরপর পুলিশের কাছে অভিযোগ জানান। এরপরই পুলিশ অভিযানে নেমে ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, যে বিভাগে এ ঘটনা ঘটেছে সেখানে অপ্রাপ্তবয়স্কদের ধর্ষণের ঘটনা তিনগুণ বেড়েছে।
গত জুনেই ওই বিভাগে ১৩ বছর বয়সী এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়। এরপর সেখানে ব্যাপক বিক্ষোভ করেন সাধারণ মানুষ। যখন ঘটনা জানাজানি হয় তখন শিক্ষার্থীটি আট মাসের অন্তঃসত্ত্বা ছিল। পরবর্তীতে শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ বিকল হয়ে সে হাসপাতালে মারা যায়। শিক্ষার্থীটিকে কয়েক মাস ধরে ধর্ষণ করেছিল অভিযুক্ত ধর্ষক।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




