পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিকের বক্তব্য !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০২:৫৮ ১৫ জানুয়ারী ২০২৫
যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি, টিউলিপ সিদ্দিক, কিছুদিন ধরে ব্রিটিশ সংবাদমাধ্যমে আলোচিত ছিলেন। গতকাল মঙ্গলবার তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে পদত্যাগপত্র পাঠিয়েছেন, যা পুরোপুরি তুলে ধরা হলো:
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক লেখেন,
"প্রিয় প্রধানমন্ত্রী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনি আমার ওপর যে আস্থা দেখিয়েছেন, সে জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার অনুরোধে মন্ত্রিত্বের মানদণ্ড নিয়ে স্বাধীন উপদেষ্টা যেভাবে কাজ করেছেন এবং আমার অর্থনৈতিক কর্মকাণ্ড ও জীবনযাপন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।"
তিনি আরও লেখেন, "স্যার লাউরি নিশ্চিত করেছেন যে আমি মন্ত্রিত্বের বিধি লঙ্ঘন করিনি এবং আইনসিদ্ধ উপায়ে আমার সম্পদ এসেছে। পারিবারিক সম্পর্কের বিষয়ে আমি সরকারের কাছে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি এবং তা অব্যাহত রেখেছি।"
টিউলিপ সিদ্দিক জানান, "এমনকি অর্থ মন্ত্রণালয়ে ইকোনমিক সেক্রেটারি হিসেবে আমার দায়িত্ব পালন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে, যা সরকারের কর্মকাণ্ড থেকে মনোযোগ সরাতে পারে।" ফলে, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
তিনি তার পদত্যাগপত্রে আরও বলেন, "আপনার সরকারে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি পেছনের সারি থেকে সরকারের সমর্থন দিতে থাকব।"
এভাবে তিনি যুক্তরাজ্যের সরকারের প্রতি তার আনুগত্য ব্যক্ত করেন এবং তার পদত্যাগের ঘোষণা দেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



