যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পাকিস্তানের সেনাবাহিনী : হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর


প্রকাশিত: ০৭:৩৭ ২৭ এপ্রিল ২০২৫
জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণহানির ঘটনায় দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী, ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই সংকটময় পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ রবিবার দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ-এ এক সাক্ষাৎকারে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি বলেন, "যদি ভারত উত্তেজনা ছড়ায়, তাহলে আমাদের কেউ থামাতে পারবে না। পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।"
প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, পুরো পাকিস্তান এখন সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ। তিনি সতর্ক করে বলেন, পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হলে তা কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শান্তির জন্যও গুরুতর হুমকি হয়ে উঠবে। এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।
পুলওয়ামা হামলার প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেন, "যেভাবে পুলওয়ামার সময় প্রতিক্রিয়া দেখানো হয়েছিল, এবারও তেমনি কঠোর জবাব দেওয়া হবে। মোদির সরকার যদি উত্তেজনা বাড়ানোর চেষ্টা করে, তাহলে আমরা তার জবাব দিতে প্রস্তুত।"
তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিথ্যা প্রচারণার জন্য অভিযুক্ত করে বলেন, মোদি অতীতে পুলওয়ামার মতো ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন এবং এবারও একই কৌশল প্রয়োগের চেষ্টা করছেন। তবে পাকিস্তান এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত ও শক্তিশালী বলে মন্তব্য করেন আসিফ।
পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় নাগরিক ও এক নেপালি নাগরিক নিহত হওয়ার পর ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে। ভারতের অভিযোগ, পাকিস্তান সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে সহায়তা দিচ্ছে।
এর জেরে, ভারত বেশ কিছু কঠোর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে -
ভারত-পাকিস্তান দীর্ঘদিনের সিন্ধু পানি চুক্তি স্থগিত,
দুই দেশের প্রধান স্থলসীমান্ত বন্ধ,
পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার,
ইসলামাবাদ থেকে ভারতীয় সামরিক উপদেষ্টা প্রত্যাহার,
এবং পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনে কর্মীসংখ্যা কমানোর সিদ্ধান্ত।
ভারতের এই সিদ্ধান্তের পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (NSC) জরুরি বৈঠক করে ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও বিস্তারিত পদক্ষেপ এখনো জানানো হয়নি, তবে ইসলামাবাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তারা নিজেদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কোনও ধরনের আপস করবে না।
পাকিস্তানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তারা পেহেলগামের ঘটনার সঙ্গে কোনওভাবেই জড়িত নয় এবং এই ধরনের হামলার তীব্র নিন্দা করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্নাতক পাশে জিআইসি গ্লোবালে চাকরি
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখের বেশি গ্রাহক, বাতিল ৪০০ ফ্লাইট
- গোপালগঞ্জে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ বন্ধ, ভেন্যু সরাল বাফুফে
- শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?
- সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
- জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য
- চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম
- গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর
- এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে মিনিস্টার গ্রুপ
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



