ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১০:৩৫ ৯ ফেব্রুয়ারী ২০২৫
ক্যারিবীয় সাগরে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ভূমিকম্প অনুভূত হয়। এর পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) দূরে, হন্ডুরাসের উত্তরে। এটি ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে আঘাত হানে, যা একে আরো বেশি ধ্বংসাত্মক করে তুলতে পারে।
শক্তিশালী এই ভূমিকম্পের পর সংশ্লিষ্ট এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ক্যারিবিয়ান সাগর এবং হন্ডুরাসের উত্তরে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সংস্থাটি বলেছে, ভূমিকম্পের পরে মার্কিন আটলান্টিক বা উপসাগরীয় উপকূলে সুনামি প্রত্যাশিত ছিল না, তবে পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য এই সতর্কতা জারি করেছে তারা।
প্রশান্ত মহাসাগরীয় কেন্দ্র বলেছে, কেম্যান দ্বীপপুঞ্জ, জ্যামাইকা, কিউবা, মেক্সিকো, হন্ডুরাস, বাহামা, বেলিজ, হাইতি, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া এবং গুয়াতেমালার উপকূল বরাবর ভূমিকম্পের ৬২০ মাইলের মধ্যে ভূমিকম্পের ফলে “বিপজ্জনক সুনামি ঢেউ” শুরু হয়েছিল। ক্যারিবিয়ান সাগরে অবশ্য শক্তিশালী কোনো ভূমিকম্পের ঘটনা এটিই প্রথম নয়।
এর আগে ২০২০ সালের জানুয়ারিতে পূর্ব কিউবার মধ্যবর্তী ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ফ্লুতে আক্রান্ত নেইমার, করিন্থিয়ানস ডার্বির আগে সান্তোসে বাড়ছে দুশ্চিন্তা
- ‘ওরা আমাকে মেরে ফেলবে’, শেষ আকুতির পর মা ও নবজাতকের মৃত্যু
- রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল




