কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার ইচ্ছা নেই: ট্রুডো !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:১৭ ১৩ জানুয়ারী ২০২৫
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্পষ্ট করেছেন যে, কানাডা কখনো যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার ইচ্ছা পোষণ করে না। রবিবার এমএমএনবিসি’র ‘ইনসাইড’ শোতে হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি জেন সাকির সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
ট্রুডো বলেন, "আমি জানি, ডোনাল্ড ট্রাম্প একজন সফল আলোচক এবং মানুষকে ভারসাম্যহীন রাখতে পছন্দ করেন। তবে কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে না। এটি কখনোই ঘটবে না।"
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করার বিষয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন। ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে তিনি ট্রুডোকে ইঙ্গিত করে বলেন, "সীমান্তের কৃত্রিম রেখাটি বাদ দিন এবং দেখুন এটি কেমন হয়। এটি জাতীয় নিরাপত্তার জন্যও ভালো হবে।"
ট্রাম্প আরও বলেন, "কানাডা এবং যুক্তরাষ্ট্র একত্রিত হলে এটি হবে একটি দারুণ পদক্ষেপ।" তিনি মজা করে ট্রুডোকে ‘গভর্নর ট্রুডো’ বলেও সম্বোধন করেন।
এসব মন্তব্যে পাত্তা না দিয়ে ট্রুডো বলেন, কানাডিয়ানরা কখনোই এ ধরনের একীকরণ চায় না। তিনি আরও উল্লেখ করেন, কানাডার স্বাধীনতা ও স্বকীয়তা বজায় রাখতে দেশবাসীর ঐক্যবদ্ধ ইচ্ছা অটুট।
এদিকে, জনপ্রিয়তা কমে যাওয়ায় ট্রুডো তার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানান, আগামী মার্চে লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর তিনি দায়িত্ব থেকে অবসর নেবেন।
সূত্র: বিবিসি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




