পাকিস্তানিদের ভিসা সুবিধা বাতিল, ভারত ছাড়ার নির্দেশ!


প্রকাশিত: ১২:৪১ ২৪ এপ্রিল ২০২৫
জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার পর পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ পোগ্রাম বাতিল করেছে ভারত। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে।
বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাকিস্তানিদের পূর্বে ইস্যু করা সব সার্ক ভিসা বাতিল বলে গণ্য হবে এবং যারা বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করতে হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিস্রি বলেন, “সার্ক ভিসা ছাড় পোগ্রামের আওতায় পাকিস্তানি নাগরিকরা আর ভারতে প্রবেশ করতে পারবে না। পূর্বে যারা এ সুবিধা পেয়েছেন, তাদের ভিসা বাতিল বিবেচিত হবে।”
এছাড়া দুই দেশের মধ্যে আত্তারি সীমান্ত চৌকিও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে, ভারত সরকার পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের পুরনো সিন্ধু নদের পানি চুক্তিও বাতিল করেছে। এই সিদ্ধান্তকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে প্রতিক্রিয়া জানাচ্ছে নয়াদিল্লি। সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিসের (সিএলএডব্লিউএস) পরিচালক ড. তারা কর্থা বলেন, “এটি কার্যত যুদ্ধের ঘোষণা। পাকিস্তানের সেনাপ্রধানের উস্কানিমূলক বক্তব্যের পরপরই এই হামলা এবং ভারতের জবাব এসেছে।”
এই ঘটনাগুলোকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
তথ্যসূত্র: আলজাজিরা
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





