কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গোলাগুলি, টানা যুদ্ধবিরতি লঙ্ঘন!


প্রকাশিত: ০২:১১ ২৭ এপ্রিল ২০২৫
কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে গত তিন রাতের মধ্যে টানা তৃতীয়বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটল। রোববার (২৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভারত-শাসিত কাশ্মিরে সম্প্রতি বন্দুকধারীদের ভয়াবহ হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। পাল্টাপাল্টি কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের ফলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এরই মধ্যে সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা গোলাগুলির ঘটনা ঘটছে।
ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, গোলাগুলির জন্য পাকিস্তানকে দায়ী করা হলেও, পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এনডিটিভি জানায়, পেহেলগামে ভয়াবহ হামলার পর থেকে জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। পাকিস্তানি সেনা ও ভারতীয় সেনাদের মধ্যে প্রায় নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে।
সংবাদমাধ্যমটির আরও দাবি, পাকিস্তানি সেনারা নিয়মিতভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গতকাল রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে “ছোট অস্ত্রের উসকানিমূলক গুলিবর্ষণ” করা হয়।
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, “২৬ ও ২৭ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানি সেনারা তুতমারিগালি এবং রামপুর সেক্টরের বিপরীতে আমাদের পোস্টগুলোর ওপর কোনো ধরনের উসকানি ছাড়াই ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। আমাদের বাহিনী যথাযথভাবে এর জবাব দিয়েছে।”
এর আগে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় পাল্টাপাল্টি কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ভিসা বাতিল, দূতাবাস থেকে কূটনীতিক প্রত্যাহার এবং একমাত্র বাণিজ্য পথ ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




