যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী বিক্ষোভ অব্যাহত, ব্যাপক সহিংসতা


প্রকাশিত: ০৯:৫০ ৫ আগস্ট ২০২৪
একটা গুজবেই দাঙ্গা ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে। ছুরি হামলায় শিশু হত্যার জেরে দেশটিতে কট্টর ডানপন্থিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাজ্যে অভিবাসীদের একটি হোটেলে রোববার (৪ আগস্ট) হামলা চালায় কট্টর ডানপন্থিরা। পুলিশকে লক্ষ্য করেও ছোড়া হয় চেয়ার, বোতল ও পাথর। অনেক জায়গায় পুলিশের সঙ্গে হাতাহাতিও হয় আন্দোলনকারীদের।
ঘটনার সূত্রপাত গত সোমবার (২৯ জুলাই) সাউথপোর্ট শহরে ছুরিকাঘাতে তিন শিশুর মৃত্যুকে কেন্দ্র করে। ওই ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করা হয়। এরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি গুজব। গ্রেফতার কিশোরকে উগ্র ইসলামপন্থি অভিবাসী হিসেবে আখ্যা দেয়া হয়।
এরপরই দেশটিতে শুরু হয় বিক্ষোভ। অভিবাসী ও মুসলিমদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয় কট্টর ডানপন্থিরা। হামলা চালানো হয় মসজিদেও। হত্যার বিচারের দাবিতে ছড়িয়ে পড়া আন্দোলন ক্রমেই সহিংসতায় রূপ নেয়। চলে লুটপাট ও আগুন সন্ত্রাস।
সহিংস আন্দোলনের কারণে মাত্র এক মাস আগে ক্ষমতায় বসা লেবার পার্টি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে। যদিও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ব্রিটেনে কোনো সহিংসতার স্থান নেই। আন্দোলনের নামে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।
অভিবাসীদের লক্ষ্য করে হামলার তীব্র নিন্দা জানিয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন,
উগ্র ডানপন্থিরা যা করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। কোনো সন্দেহ নেই। যারা এই সহিংসতার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। তাদের গ্রেফতার করে রিমান্ডে নেয়া হবে।
এদিকে, যুক্তরাজ্যের মসজিদগুলোর নিরাপত্তা জোরদার করতে ৩ কোটি ৭০ লাখ ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে লেবার সরকার। ইংল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডের মসজিদে সিরিজ হামলার ঘটনায় রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




