সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের কথা স্বীকার করল ইসরায়েল


প্রকাশিত: ০১:০৭ ৯ জুলাই ২০২৫
নিজেদের সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতের কথা অবশেষে স্বীকার করল ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র তাদের কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে এবং এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, “ইরানি ক্ষেপণাস্ত্র খুব সীমিত পরিমাণ জায়গায় আঘাত হেনেছে। যেসব সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র পড়েছে, সেগুলোর কার্যক্রম এখনো সচল রয়েছে।” তবে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান এবং কোন কোন স্থাপনায় আঘাত লেগেছে সে সম্পর্কেও কিছু জানাননি।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এবং ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে পাওয়া স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানানো হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত পাঁচটি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে। স্যাটেলাইট চিত্রে ধ্বংসস্তূপ ও আগুনের চিহ্ন স্পষ্ট দেখা গেছে, যা হামলার ভয়াবহতাই তুলে ধরে।
প্রসঙ্গত, গত ১২ জুন দিবাগত রাতে ইসরায়েল প্রথমে ইরানে বিমান হামলা চালায়, যার প্রতিক্রিয়ায় শুরু হয় এই পাল্টাপাল্টি সংঘর্ষ। প্রায় ১২ দিন ধরে চলা এই সামরিক উত্তেজনায় উভয়পক্ষই বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে।
ইসরায়েল এতদিন দাবি করে আসছিল, ইরানের পাল্টা হামলাগুলো কেবল বেসামরিক এলাকা লক্ষ্য করেই চালানো হয়েছে এবং তারা শুধু বেসামরিক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছে। সেনা সদস্যদের হতাহতের সংখ্যা কিংবা সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়ে একেবারেই নীরব ছিল তারা।
বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলি স্বীকারোক্তি যুদ্ধ পরিস্থিতির ভিন্নতর মাত্রা প্রকাশ করছে এবং এটি মধ্যপ্রাচ্যে আরও নতুন সামরিক উত্তেজনার জন্ম দিতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ফ্লুতে আক্রান্ত নেইমার, করিন্থিয়ানস ডার্বির আগে সান্তোসে বাড়ছে দুশ্চিন্তা
- ‘ওরা আমাকে মেরে ফেলবে’, শেষ আকুতির পর মা ও নবজাতকের মৃত্যু
- রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল




