এবার ৪ নারী সেনাকে মুক্তি দিলো হামাস!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৪:৩২ ২৫ জানুয়ারী ২০২৫
গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে জিম্মি করে রাখা চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাস।
ফিলিস্তিনের স্থানীয় সময় শনিবার বেলা ১১টার কিছু পরে রেডক্রসের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। খবরটি আলজাজিরা থেকে প্রকাশিত হয়েছে।
যুদ্ধবিরতির প্রথম ধাপের দ্বিতীয় দফায় হামাস চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দেয়। মুক্তি পাওয়া সেনারা হলেন: লিরি আলবাগ (১৯), দানিয়েলা গিলবোয়া (২০), কারিনা আরিয়েভ (২০), এবং নামা লেভি (২০)।
জিম্মি মুক্তির আগে হামাস ও মিত্র সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজি) সদস্যরা গাজা শহরের চত্বরের মধ্যে ব্যাপক শোডাউন করেছে, যেখানে চারজন ইসরাইলি জিম্মির মুক্তির প্রস্তুতি চলছিল।
আল জাজিরার সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, ওই এলাকায় সাধারণ ফিলিস্তিনিদেরও ব্যাপক সমাগম হয়েছে। হামাসের যোদ্ধাদের খোঁজে ইসরায়েল ১৫ মাস ধরে নৃশংস সামরিক অভিযান চালিয়েছে।
যুদ্ধবিরতির পর হামাসের যোদ্ধারা পুনরায় শক্তি প্রদর্শন করেছে, এবং তাদের ভিডিও থেকে স্পষ্ট যে, ইসরায়েলি আগ্রাসনের পরও তাদের মনোবল ভাঙেনি। ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের মতো শীর্ষনেতাদের মৃত্যু সত্ত্বেও তারা বিজয়ের চিহ্ন দেখাচ্ছে।
গত সপ্তাহে হামাস তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছিল। এবারও মুক্তির স্থানটিতে হামাস সদস্যদের একটি বড় ব্যানারে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল: ‘জায়নবাদ জিততে পারবে না।’ ব্যানারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রতীকও দেখা গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




