৫০% শুল্কের ধাক্কা: ভারত থেকে পোশাক কেনা স্থগিত মার্কিন কোম্পানিগুলোর


প্রকাশিত: ০৪:০৯ ৮ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্রের নতুন ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণায় ভারতের তৈরি পোশাক অর্ডার স্থগিত করেছে একাধিক মার্কিন কোম্পানি। অনেক ক্রেতা আবার শুল্ক কম এমন দেশে উৎপাদন সরিয়ে নেওয়ার পরিকল্পনাও করছেন। এতে ভারতীয় পোশাক খাত বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, গ্যাপ ও কোল’স-এর মতো মার্কিন ব্র্যান্ডের সরবরাহকারী পার্ল গ্লোবাল বলেছে— শুল্ক ঘোষণার পর থেকেই ক্রেতারা ফোন করে খরচ বৃদ্ধি ও উৎপাদন স্থানান্তরের বিষয়ে জানতে চাইছেন। প্রতিষ্ঠানটির কারখানা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়াতেমালাতেও রয়েছে।
যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক বসবে—এর মধ্যে ২৫ শতাংশ কার্যকর হয়েছে গত ৭ আগস্ট থেকে, আর বাকি ২৫ শতাংশ কার্যকর হবে ২৮ আগস্ট। তুলনায়, যুক্তরাষ্ট্রের বাজারে ভিয়েতনাম ও বাংলাদেশের পোশাকে ২০ শতাংশ এবং চীনের পোশাকে ৩০ শতাংশ শুল্ক আরোপ হচ্ছে।
ভারতের রিচাকো এক্সপোর্টস চলতি বছর যুক্তরাষ্ট্রে ১১৩ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। কোম্পানিটির মহাব্যবস্থাপক দিনেশ রহেজা জানিয়েছেন, শুল্কের চাপের কারণে তারা নেপালের কাঠমান্ডুতে নতুন উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছেন। অন্যদিকে, শীর্ষ প্রস্তুতকারক রেমন্ড ইথিওপিয়ায় উৎপাদন বাড়ানোর কথা ভাবছে, কারণ সেখানে মার্কিন শুল্ক মাত্র ১০ শতাংশ।
তামিলনাড়ুর তিরুপপুর—যা ভারতের নিটওয়্যার রাজধানী—সেখানেও অর্ডার স্থগিতের প্রভাব পড়েছে। কটন ব্লসম ইন্ডিয়ার নির্বাহী পরিচালক নবীন মাইকেল জন জানান, কিছু ক্রেতা শুল্ক পুরোপুরি কার্যকর হওয়ার আগে যতটা সম্ভব পণ্য পাঠিয়ে দেওয়ার তাগিদ দিচ্ছেন। তবে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে ১ ডলারের পোশাক থেকে শুরু করে ৫ ডলারের টি-শার্টও দামি হয়ে পড়বে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





