ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল, জরুরি বৈঠকে নেতানিয়াহু


প্রকাশিত: ০২:৩৭ ২৪ এপ্রিল ২০২৫
ইসরাইলের মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত বিস্তার লাভ করেছে। ইতোমধ্যে একাধিক শহর থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সড়ক ও ট্রেন চলাচল। এমন পরিস্থিতিতে জরুরি কমান্ড সেন্টারে বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার (২৩ এপ্রিল) রাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, মোশাভ তারুম এলাকায় দাবানলের সূত্রপাত হয়। এর পর আগুন ছড়িয়ে পড়ে বেইত শেমেশ, এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন শহরে। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, বাসিন্দারা তাদের যানবাহন রাস্তায় ফেলে রেখেই পালাতে বাধ্য হন।
পুলিশ জানায়, আগুন থেকে জেরুজালেম শহর রক্ষা করতে রাজধানীগামী গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। জনগণকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দাবানল নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে বিমানের মাধ্যমে পানি ছিটানোর কাজ শুরু হয়েছে। ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন দমকলকর্মী এবং দুজন বেসামরিক নাগরিক।
ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির মুখপাত্র জানান, ছয়টি জেলা থেকে অগ্নিনির্বাপক কর্মীরা উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ইসরাইলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) সদস্যরাও। প্রায় ১১০টি অগ্নিনির্বাপক ইউনিট, ১১টি ফায়ার প্লেন এবং একটি হেলিকপ্টার আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।
এছাড়া, পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আগুন রুট ১ এবং রুট ৬ এর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। আশপাশের ঝুঁকিপূর্ণ অঞ্চলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রেহোভোটের কাছে মহাসড়কে হাঁটছে বহু মানুষ, চারিদিক আচ্ছন্ন ধোঁয়ায়।
উল্লেখ্য, শুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরাইলে দাবানলের ঘটনা এই প্রথম নয়। আগেও বহুবার এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





