মার্কিন সহায়তা কাটছাঁট: মৃত্যুর মুখে দেড় কোটি মানুষ, হুমকিতে শিশুদের ভবিষ্যৎ!


প্রকাশিত: ০৪:৫০ ১ জুলাই ২০২৫
বিদেশে মানবিক সহায়তার জন্য বরাদ্দ মার্কিন তহবিল বড় আকারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ পদক্ষেপের ফলে ২০৩০ সালের মধ্যে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ অকাল মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘দ্য ল্যানসেট মেডিকেল জার্নাল’। গবেষণায় বলা হয়েছে, এই ঝুঁকিতে থাকা ব্যক্তিদের এক-তৃতীয়াংশই শিশু। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্ম।
এর আগে, চলতি বছরের মার্চ মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র ৮০ শতাংশেরও বেশি কর্মসূচি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। তহবিল কমিয়ে ফেলার এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে চলমান সহায়তা কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়ছে। গবেষণার সহ-লেখক ডেভিড রাসেলা এক বিবৃতিতে বলেন, “এই ধাক্কা অনেক দেশের জন্য একটি মহামারি বা বড় ধরনের যুদ্ধের মতোই বিপর্যয়কর হবে।”
বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রদানকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ৬০টিরও বেশি দেশে বিভিন্ন চুক্তিভিত্তিক প্রকল্পে কাজ করত। তবে এখন প্রশাসনের ব্যয় হ্রাস নীতির অংশ হিসেবে অনেক কর্মসূচি বন্ধ হয়ে যাচ্ছে এবং কিছু কর্মসূচি ‘আরও কার্যকরভাবে’ পরিচালনার পরিকল্পনার কথা বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, কংগ্রেসের সঙ্গে পরামর্শক্রমে নতুন কাঠামোয় এগোনো হবে।
এদিকে জাতিসংঘের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মার্কিন তহবিল হ্রাসের প্রভাব ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে। কেনিয়ার শরণার্থী শিবিরে লাখো মানুষ বর্তমানে চরম খাদ্য সংকটে রয়েছে এবং অনাহারে দিন কাটাচ্ছে। শুধু কেনিয়া নয়, অন্যান্য অনেক উন্নয়নশীল দেশেও মানবিক সহায়তার ঘাটতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্মার্ট চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস আনতে যাচ্ছে অ্যাপল
- জুমার পর জানাজা বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা
- হানিমুনে থাকতেই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাশমিকার
- থাইয়ের অতিরিক্ত ফ্যাট কমাতে ৬ কার্যকর ব্যায়াম: নিয়মিত চর্চায় পাবেন টোনড পা
- রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ইরানের ড্রোন হামলার পেছনে রাশিয়ার ‘গোপন সহায়তা’? যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর দাবি
- ফ্যাসিবাদী শাসনের অবসান, গণঅভ্যুত্থানের বিজয়ে নতুন বাংলাদেশের সূচনা: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- রাষ্ট্রপতির ভাষণ বর্জনের কারণ জানালেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
- ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে, সতর্ক করেছিল এফবিআই
- রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে হট্টগোল, বিরোধী দলের ওয়াকআউট
- সাভারে মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ ও এনআইডি জালিয়াতি চক্রের প্রতারণার শিকার সাধারণ মানুষ
- গেজেট ১৭ তারিখ, শপথ কাল: মন্ত্রী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৯ নেতা
- নরসিংদী-২ আসনে বিএনপির আবদুল মঈন খানের জয়
- দুই আসনেই ভরাডুবি চরমোনাই পীর ফয়জুল করিমের
- পঞ্চগড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
- রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ঢাকা-১৬ আসনে জয় পেলেন আব্দুল বাতেন
- বিএনপির মন্ত্রিসভায় জোটের ৩ জন, চূড়ান্ত সিদ্ধান্ত শপথের দিন
- রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি, ১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা
- ঢাবি শিক্ষিকা মোনামিকে হত্যার হুমকি, প্রকাশ্য করলেন একাধিক স্ক্রিনশট
- গণভোটের ফল বাতিল রিট, আদালতে মোকাবিলা করার ঘোষণা শিশির মনিরের




