ফিলিপাইনে ঝড়ের আঘাতে প্রাণহানি বেড়ে ১০০


প্রকাশিত: ০২:৩৭ ২৭ অক্টোবর ২০২৪
ফিলিপাইনের উত্তরপূর্বাঞ্চলীয় হতে উপকূলে আঘাত হানা ক্রান্তীয় ঝড় ট্রামির প্রভাবে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। এছাড়া ঝড়ের কবলে পড়ে নিখোঁজ রয়েছে আরও অনেকে। রোববার দেশটির সরকারি কর্মকর্তারা ট্রামির আঘাতে হতাহতের এই সংখ্যা জানিয়েছেন।
নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা উপকূলীয় এলাকার বিভিন্ন হ্রদ ও বিচ্ছিন্ন গ্রামে গ্রামে অভিযান চালাচ্ছেন। চলতি বছরে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে যত ঝড় আঘাত হেনেছে, তার মধ্যে ট্রামিই সবচেয়ে প্রাণঘাতী। গত বৃহস্পতিবার ফিলিপাইনের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে উঠে আসে ট্রামি।
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থার তথ্য অনুযায়ী, ট্রামির আঘাত থেকে বাঁচতে প্রায় ৫ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এবং এখন পর্যন্ত কমপক্ষে ৩৬ জন নিখোঁজ রয়েছেন।
ট্রামির আঘাতে সবচেয়ে ক্ষয়ক্ষতির মুখোমুখি হওয়া দেশটির বিকোল অঞ্চলে পুলিশ অন্তত ৩৮ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছে; যাদের বেশিরভাগই পানিতে ডুবে মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিকোলের আঞ্চলিক পুলিশ পরিচালক আন্দ্রে দিজোন ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা এখনও প্রচুর টেলিফোন কল পাচ্ছি এবং আমরা যত মানুষকে সম্ভব বাঁচানোর চেষ্টা করছি। আশা করছি, আর কারও মৃত্যু ঘটবে না।
তিনি বলেন, কামারাইনস সুর প্রদেশের অনেক বাসিন্দা এখনও তাদের বাড়িঘরের ছাদে এবং ভবনে আটকা রয়েছেন। ম্যানিলার দক্ষিণাঞ্চলের বাতানগাস প্রদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে বলে প্রাদেশিক পুলিশ প্রধান জেসিন্তো মালিনাও এএফপিকে জানিয়েছেন।
পুলিশ বলেছে, ক্যাভিটে প্রদেশে পানিতে ডুবে ও বিদ্যুতায়িত হয়ে দু’জনের প্রাণহানি ঘটেছে। ফিলিপাইনের পুলিশ ও জাতীয় দুর্যোগ সংস্থার সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, অন্যান্য প্রদেশ থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে দেশটিতে ক্রান্তীয় ঝড় ট্রামির আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা এডগার পোসাদাস এএফপিকে বলেছেন, উদ্ধারকারীরা এখনও অনেক বিচ্ছিন্ন এলাকায় পৌঁছাতে পারছেন না। যে কারণে আগামী দিনগুলোতে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থা বলেছে, ক্রান্তীয় ঝড় ট্রামির প্রভাবে সৃষ্ট বন্যায় প্রায় ৫ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বন্যায় উত্তর ফিলিপাইনের শত শত গ্রাম তলিয়ে গেছে।
দক্ষিণপূর্ব এশিয়ার এই দ্বীপ দেশটিতে কিংবা এর আশপাশে প্রত্যেক বছর অন্তত ২০টি বড় ধরনের ঝড় ও টাইফুন আঘাত হানে। প্রাকৃতিক এসব দুর্যোগে হাজার মানুষের ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ঝড়ের তাণ্ডবে প্রাণহানি ঘটে অনেকের।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




