জিম্মি বিনিময় চুক্তি ভঙ্গ: ফিলিস্তিনিদের মুক্তি স্থগিত করল ইসরাইল!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১০:২৩ ২৩ ফেব্রুয়ারী ২০২৫
পরবর্তী জিম্মিদের অপমানজনক অনুষ্ঠান ছাড়া মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইসরাইল। হামাস এ সিদ্ধান্তকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সময়ক্ষেপণের কৌশল বলে অভিযোগ করেছে।
রোববার ভোরে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরের সংস্কৃতি কেন্দ্রে ফিলিস্তিনিরা তাদের প্রিয়জনদের মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তবে ইসরাইলি কারাগার থেকে বন্দিদের মুক্তির কথা থাকলেও, দিন শেষে তারা ফিরে পায়নি স্বজনদের।
যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী শনিবার হামাস ছয়জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিলেও, বিনিময়ে ৬২০ জন ফিলিস্তিনি বন্দিকে ছাড়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করেনি ইসরাইল। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু অভিযোগ করেন, সর্বশেষ মুক্তিপ্রাপ্ত জিম্মিদের মুক্তি 'অপমানজনক অনুষ্ঠানের' মাধ্যমে প্রদর্শিত হয়েছে। তাই, তিনি ঘোষণা দেন—পরবর্তী মুক্তির সময় এমন কোনো অনুষ্ঠান হলে বন্দিদের ছাড়া হবে না।
হামাসের মুখপাত্র বলেছেন, ইসরাইল সপ্তম দফার বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করেছে। তারা নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়নের ষড়যন্ত্রের অভিযোগও এনেছে।
এরই মধ্যে পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতা নতুন মাত্রা পেয়েছে। দেইর দিবওয়ানে ইসরাইলি বাহিনীর হামলায় শত শত গবাদিপশু লুটের অভিযোগ তুলেছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা। পাশাপাশি, কুসরা শহরে চালানো অভিযানে টিয়ারগ্যাসের কারণে বহু মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




