ইলন মাস্কের ৯৭.৪ বিলিয়ন ডলারের প্রস্তাব: ওপেনএআই কিনতে চান, অল্টম্যানের উত্তর ‘না ধন্যবাদ’!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১১:১৬ ১২ ফেব্রুয়ারী ২০২৫
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই-কে কিনতে চান ইলন মাস্ক, তার নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী সংস্থা ৯৭.৪ বিলিয়ন ডলার বা ৯ হাজার ৭৪০ কোটি ডলারের প্রস্তাব পাঠিয়েছে। মাস্কের আইনজীবী, মার্ক টোবেরফ এ তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার এই প্রস্তাবটি ওপেনএআই-এর বোর্ডের কাছে পাঠানো হয়, যেখানে কোম্পানির 'সব সম্পদ' কেনার দাবি করা হয়েছে।
এ প্রস্তাবের জবাবে, ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন, “না ধন্যবাদ, তবে আপনি চাইলে আমরা টুইটার ৯.৭৪ বিলিয়ন ডলারে কিনে নিতে পারি।”
এই নতুন প্রস্তাবটি মাস্ক এবং অল্টম্যানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের আরও একটি অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। ২০১৫ সালে তারা একসাথে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু ২০১৮ সালে মাস্ক সংস্থাটি ছাড়েন। এরপর থেকে তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। অল্টম্যান ওপেনএআই-কে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছেন, কিন্তু মাস্কের মতে, ওপেনএআই প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল মানবতার উপকারে এআই তৈরি করা।
এদিকে, ওপেনএআই দাবি করেছে যে উন্নত এআই মডেল তৈরির জন্য লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মাস্কের প্রস্তাবের সঙ্গে একমত হওয়ার জন্য এক্সএআই এবং অন্যান্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানও সমর্থন জানিয়েছে।
ইলন মাস্ক এক বিবৃতিতে বলেন, “এখন সময় এসেছে ওপেনএআইকে আবারও একটি ওপেন সোর্স এবং নিরাপত্তা-কেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত করার, যা একসময় ছিল। আমরা এটি নিশ্চিত করব।”
এদিকে, ২০২৪ সালের অক্টোবর মাসে ওপেনএআই-এর বাজারমূল্য ১৫৭ বিলিয়ন ডলার হলেও, বর্তমানে তার মূল্য ৩০০ বিলিয়ন ডলার হতে পারে, যা মাস্কের প্রস্তাবের তুলনায় অনেক বেশি।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওপেনএআই এবং সফটব্যাংককে নিয়ে ৫০০ বিলিয়ন ডলারের ‘স্টারগেট প্রজেক্ট’ ঘোষণা করেছেন। তবে মাস্ক এই প্রকল্পকে ‘যতটুকু অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, তা আসলে তাদের কাছে নেই’ বলে মন্তব্য করেছেন।
এটি মনে করা হচ্ছে যে, ইলন মাস্কের এই প্রস্তাবটিও টুইটারের মতো হতে পারে, যেখানে ওপেনএআই-এর বোর্ডের সদস্যরা যদি মাস্কের প্রস্তাবে রাজি হয়, তবে অল্টম্যানকেও ওপেনএআই বিক্রি করতে হতে পারে।
তথ্যসূত্র: বিবিসি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




