ইসরায়েলকে ‘বর্বর’ আখ্যা দিয়ে, ইরানের পাশে চীন!


প্রকাশিত: ০৪:৩৪ ১৫ জুন ২০২৫
চীন স্পষ্টভাবে ইরানের পাশে অবস্থান নিয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলকে ‘বর্বর’ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইরানের ওপর হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এই ধরনের আচরণ চীন সরাসরি প্রত্যাখ্যান করে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে রোববার (১৫ জুন) আল জাজিরা জানিয়েছে, ওয়াং ই সম্প্রতি ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদা ফোনালাপ করেন। তিনি স্পষ্ট করে বলেন, যখন আন্তর্জাতিক সম্প্রদায় এখনো কূটনৈতিকভাবে ইরানের পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ সমাধান খুঁজছে, তখন এমন সামরিক হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত ও জটিল করে তুলবে।
ওয়াং ই আরও বলেন, সংঘাত ও শক্তি প্রয়োগের মাধ্যমে কখনোই দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই চীন দৃঢ়ভাবে বিশ্বাস করে, পারমাণবিক সংকটের সমাধানে কূটনৈতিক পথ এখনও উন্মুক্ত রয়েছে এবং সেটিকেই গুরুত্ব দিতে হবে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতার ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানায়। তিনি এই হামলাকে “বর্বর” এবং “বিপজ্জনক নজির” হিসেবে উল্লেখ করেন, যা ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
চীনের এমন অবস্থান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে চীন এখন শুধু একটি বিশ্বশক্তিই নয়, বরং ন্যায়-ভিত্তিক আন্তর্জাতিক কূটনীতির প্রবক্তা হিসেবেও দৃশ্যমান হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




