পুতিন সবাইকে ধোঁকা দিয়েছেন, কিন্তু আমাকে পারেননি : বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের


প্রকাশিত: ০৯:৩৭ ১৫ জুলাই ২০২৫
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুতিন অতীতে বিল ক্লিনটন, জর্জ বুশ, বারাক ওবামা ও জো বাইডেনসহ যুক্তরাষ্ট্রের চার প্রেসিডেন্টকে ধোঁকা দিলেও তাকে ধোঁকা দিতে পারেননি।
মার্কিন সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বৈঠকে ইউক্রেন যুদ্ধ, পুতিনের ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
ট্রাম্প বলেন, “এই যুদ্ধটা আমার নয়, বাইডেনের যুদ্ধ। আমি চেষ্টা করছি আমেরিকাকে এই যুদ্ধ থেকে বের করে আনতে। এটা কোনো রিপাবলিকান বা ট্রাম্পের যুদ্ধ নয়। এই যুদ্ধ হতোই না, হওয়া উচিতও হয়নি।”
এদিন পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, “পুতিন সবাইকে ধোঁকা দিয়েছেন— ক্লিনটন, বুশ, ওবামা, বাইডেন— সবাইকে। কিন্তু আমাকে পারেননি। আমি ওর আসল চেহারা বুঝি।”
বৈঠকে ট্রাম্প রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “রাশিয়া যদি আগামী ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ না করে, তাহলে আমরা বড় আকারের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করব।”
পুতিনের প্রতি হতাশা প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, “আমি ভেবেছিলাম দুই মাস আগেই একটা চুক্তি হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি।”
বৈঠকে ট্রাম্প ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে ঘোষণা দেন, ন্যাটো এখন যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে। এর মধ্যে ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, যা ইউক্রেনে সরবরাহ করা হবে।
রুটে বলেন, “এই চুক্তি অনেক বড়। এতে যুক্তরাষ্ট্রকে এককভাবে অতিরিক্ত ব্যয় করতে হবে না, ইউরোপের দেশগুলোও সাহায্য করছে।” এই চুক্তির আওতায় জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্যও ইউক্রেনকে অস্ত্র সহায়তায় সম্মতি দিয়েছে।
প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন। নির্বাচনী প্রচারে তিনি বলেছিলেন, “২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করব।” কিন্তু কিছুদিনের মধ্যেই পুতিন ইউক্রেনে রেকর্ডসংখ্যক মিসাইল ও ড্রোন হামলা চালাতে থাকেন। পাল্টা ইউক্রেনও রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা বাড়িয়ে দেয়।
এ নিয়ে ট্রাম্প বলেন, “আমি বাড়ি যাই, মেলানিয়াকে বলি— ‘আজ পুতিনের সঙ্গে সুন্দর কথা হয়েছে’। ও বলে— ‘সত্যি? এখনই তো একটা শহরে বোমা পড়ল।’” তিনি আরও বলেন, “আমি বলছি না পুতিন খুনী, তবে ও এক কঠোর ব্যক্তি।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে




