বন্দিমুক্তিতে উদযাপন করা যাবে না: ইসরায়েল!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৩:০৩ ১৮ জানুয়ারী ২০২৫
গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনে বন্দি ইসরায়েলিদের মুক্তি দেয়ার পর যে কোনো ধরনের আনন্দ উদযাপন থেকে নাগরিকদের বিরত থাকতে বলেছে ইসরায়েল। ইসরায়েলি কারাগার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।
এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে বন্দিদের মুক্তির প্রস্তুতি নিচ্ছে তারা। রবিবার থেকে এ বন্দিবিনিময় শুরু হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।
দেশটির কারা বিভাগ জানিয়ে, জেরুজালেমের কাছে একটি এবং দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনের কাছে আরেকটি কারাগার থেকে মুক্তির জন্য বন্দিদের জড়ো করে প্রস্তুতি শুরু করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আশকেলন এবং ইসরায়েলের অন্য অঞ্চলে জনসাধারণের আনন্দ প্রদর্শন রোধ করতে শিকমা কারাগার থেকে এসকর্টকে রেডক্রসের বেসামরিক বাসগুলো পরিচালনা করা হবে না। ইসরায়েল কারাগার পরিষেবা কমিশনার মেজর জেনারেল কোবি জাকোবি এ নির্দেশ দিয়েছেন।
মুক্তির জন্য নির্ধারিত বন্দিদের ইসরায়েলের অভ্যন্তরে আনন্দ প্রকাশ করা থেকে বিরত থাকতে বলেছেন কারাগার পরিষেবা কমিশনার জাকোবি।
শুক্রবার এক বিবৃতিতে উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির তার রাজনৈতিক মিত্রদের এই যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে বলেন, “ইসরায়েলিদের হত্যার জন্য যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনিদেরও মুক্তি দেয়া হবে। আমি লিকুদ এবং ধর্মীয় ইহুদিবাদী বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি, এখনো খুব বেশি দেরি হয়নি, এই চুক্তি এখনো বন্ধ করা যেতে পারে।"
উভয় পক্ষের মধ্যস্থতাকারী এবং কর্মকর্তাদের মতে, যুদ্ধবিরতির প্রথম ৪২ দিনের মধ্যে ৭ শতাধিক ফিলিস্তিনি বন্দির বিনিময়ে মাত্র ৩৩ জন জিম্মিকে মুক্তি দেয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




