প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে কুয়ালালামপুরে ব্যাপক বিক্ষোভ


প্রকাশিত: ০৩:৪০ ২৬ জুলাই ২০২৫
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বিক্ষোভ। অর্থনৈতিক মন্দা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে শনিবার হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেয়। রাজধানীর বিভিন্ন সড়কে পদযাত্রা করে তারা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভকারীরা কালো টি-শার্ট পরে “পদত্যাগ, পদত্যাগ, আনোয়ারের পদত্যাগ” ইত্যাদি স্লোগান দিতে দিতে জাতীয় মসজিদ নেগারার সামনে জমায়েত হন। সেখান থেকে তারা “জাগো, জাগো, জনগণ জাগো” শ্লোগান তুলে স্বাধীনতা স্কয়ার অভিমুখে মিছিল করেন।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম প্রায় তিন বছর ধরে দেশ পরিচালনা করছেন। তবে এই সময়ে মালয়েশিয়ায় তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার নগদ সহায়তা ও জ্বালানি মূল্যে রেয়াত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা আন্দোলন থামাতে পারেনি।
বিরোধীদলীয় জোট পেরিকাতান ন্যাশনাল (PN) সরাসরি এই আন্দোলনের পক্ষে অবস্থান নেয়। রাজধানীর বাইরের অঞ্চল থেকেও বহু মানুষ বাসে করে এসে এই বিক্ষোভে যোগ দেন। মালয়-ভিত্তিক মানবাধিকার সংগঠন ও ছোট ছোট বিরোধী রাজনৈতিক দলগুলোও বিক্ষোভে সক্রিয় অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও মুহিউদ্দিন ইয়াসিন। মুহিউদ্দিন পেরিকাতান ন্যাশনালের প্রধান এবং তার সঙ্গে ছিলেন পার্টি ইসলাম মালয়েশিয়ার (PAS) প্রেসিডেন্ট আব্দুল হাদি আওয়াং। তারা বলেন, বর্তমান সরকার জনগণের আস্থা হারিয়েছে এবং পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।
বিক্ষোভকারীরা জীবনযাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতি, SST করের সম্প্রসারণ, বিদ্যুৎ বিল বৃদ্ধি ও জ্বালানি ভর্তুকি কমিয়ে দেওয়ার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এসব সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলছে বলে তারা অভিযোগ করেন।
বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি জনগণের দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই আন্দোলন সরকারকে বড় ধরনের চাপে ফেলতে পারে বলে তারা মনে করছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




