পঞ্চগড়ের ১৯৭১-এর মুক্তাঞ্চল তেতুলিয়া: ইতিহাসে ৫৪ বছরের গৌরবময় ‘২৯ নভেম্বর’
০৫:৫৬ ২৯ নভেম্বর ২০২৫
১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে পঞ্চগড়ের নাম যেমন ইতিহাসে অমলিন, তেমনি ২৯ নভেম্বর দিনটি এই জেলার মানুষের কাছে গৌরব, বেদনা ও বিজয়ের এক অনন্য স্মৃতি। ঠিক ৫৪ বছর আগে, ১৯৭১ সালের এই দিনে পাক-হানাদার বাহিনীর দখলমুক্ত হয় দেশের সর্বউত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়। এদিনকে ঘিরে প্রতিবছর জেলা জুড়ে পালিত হয় নানা স্মরণানুষ্ঠান, শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা। তেঁতুলিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠা সেই গৌরবময় মুক্তাঞ্চলেরস্মৃতি এখনো হৃদয়ে ধারণ করে চলেছে পঞ্চগড়বাসী।