তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে, শুরু শীতের আমেজ


প্রকাশিত: ০৯:৪১ ১২ নভেম্বর ২০২৫
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা ও শিশিরবিন্দুর ছোঁয়ায় শুরু হয়েছে শীতের আগমন বার্তা।
বুধবার (১২ নভেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
ভোরের দিকে পুরো এলাকা ঘন কুয়াশায় ঢেকে থাকলেও সকাল গড়াতেই সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে তেঁতুলিয়া। দিনের বেলায় তাপমাত্রা বেড়ে দাঁড়ায় প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে। তবে সকাল ও রাতে ঠান্ডা বাতাসে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন,
“সকাল ৯টায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা আরও কমবে বলে ধারণা করা হচ্ছে।”
স্থানীয়রা জানিয়েছেন, সকালে কাজে বের হতে এখন গায়ে চাদর বা সোয়েটার নিতে হচ্ছে। শিশুরা স্কুলে যাচ্ছে শীতের পোশাক পরে। কৃষকরা মাঠে ফসলের পাতা ও ঘাসে শিশির জমে থাকা দৃশ্য দেখেই বুঝতে পারছেন— উত্তরাঞ্চলে শীতের আগমন আর বেশিদিনের নয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আবহাওয়া
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
