ভজনপুরে শ্রমিক সংগঠন নিয়ে বিরোধ, ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ


প্রকাশিত: ০৩:০৯ ২ জুলাই ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে একই নাম ও নিবন্ধন নম্বর ব্যবহার করে পৃথক শ্রমিক সংগঠনের সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর জেরে বুধবার বিকেলে প্রায় চার ঘণ্টা পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বৈধভাবে পরিচালিত একটি শ্রমিক সংগঠনের নাম ও নিবন্ধন নম্বর ব্যবহার করে সম্প্রতি নতুন একটি সাইনবোর্ড টানানো হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ও বিরোধ সৃষ্টি হয়েছে। নতুন সাইনবোর্ড অপসারণের দাবি জানিয়ে তারা মহাসড়কে অবস্থান নিলে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, সংশ্লিষ্ট সংগঠনের সব বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে। তারা অভিযোগ করেন, নতুন করে আরেকটি শাখা গঠনের উদ্যোগ থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু জানান, ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- শেখ হাসিনা সরকারকে শান্তিতে থাকতে দেবেন না, আশঙ্কা তথ্য উপদেষ্টার
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত বিএনপির এলিজা জামান
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুখ দিয়ে বরফ সরিয়ে অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
- তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ, গ্রেপ্তার বারের তরুণীও
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

